Tuesday, March 24, 2026

ফের যোগীরাজ্য অনার কিলিং! বোন-সহ প্রেমিককে খুন করে কবর দিল দাদারা

Date:

Share post:

ফের যোগীরাজ্যে সম্মানরক্ষার্থে জোড়া খুনের (Honor Killing) অভিযোগ! বোন ভিন্ন জাতে প্রেম করাতে মেনে নিতে পারেনি তিন দাদা। বোন ও বোনের প্রেমিককে খুন করে খুন করে মাটিতে পুঁতে দেয় ভায়েরা (Uttar Pradesh Murder)। যাতে কোনওভাবে প্রেমিকযুগল বাঁচতে না পারে তার জন্য পোঁতার আগে বেঁধে দেওয়া হয় হাত-পা। অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

সৌদি থেকে বেশ কয়েকমাস আগেই মোরাদাবাদে আসেন আরমান(২৭)। সেখানেই পরিচয় হয় ২২ বছরের কাজলের সঙ্গে। কাজলের বাড়িতে জানাজানি হওয়ার পর থেকেই তাঁর দাদারা কিছুতেই ভিন্নধর্মী আরমানকে মেনে নিতে পারেননি। তাঁরা বারবার কাজলকে চাপ দেয় যুবকের সঙ্গে সম্পর্ক শেষ করে দেওয়ার জন্যে। কিন্তু দাদাদের অমতেও আরমানের সঙ্গে যোগাযোগ রাখেন তরুণী। আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসে পুরুষ CRPF বাহিনীকে নেতৃত্ব! ইতিহাস গড়বেন সিমরন

কিন্তু কিছুদিন আগেই হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় যুবক। তারপরেই যুবকের বাবা হানিফ থানায় গিয়ে মিসিং ডায়েরি করেন। তদন্ত শুরু হলে পুলিশ জানতে পারে বেশ কয়েকদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না কাজলকেও। তখন সন্দেহের তির ওঠে কাজলের তিন দাদার বিরুদ্ধে। পুলিশি জেরার সময় তাঁরা স্বীকার করে নেন তাঁরাই দু’জনকে খুন করে পুঁতে দিয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উদ্ধার করা হয়েছে ‘মার্ডার ওয়াপন’ও।

Related articles

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...