Thursday, April 9, 2026

ইউ টার্ন পিসিবির, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার পথ খুঁজছে পাকিস্তান

Date:

Share post:

পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচ দিয়েই হল টি২০ বিশ্বকাপের(T20 World Cup) বোধন। কিন্ত ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার কথা ঘোষণা করলেও ক্রমেই সুর নরম করছে পাকিস্তান(Pakistan)। যুদ্ধং দেহী মনোভাব আগেই উধাও হয়েছে পিসিবির(PCB। এবার বিভিন্ন ছল ছুঁতো করে ভারতের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ খুঁজছে পাকিস্তান।

গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল, তারা বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও আইসিসিকে লিখিতভাবে কিছু জানায়নি পিসিবির। তবে পাকিস্তান সত্যিই যদি ভারতের বিরুদ্ধে না খেলে, তাহলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে শ্রীলঙ্কা। কূটনৈতিক ক্ষেত্রে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত ভালো। এই পরিস্থিতিতে পাকিস্তানকে চিঠি দিয়েছে শ্রীলঙ্কা।

পাক বোর্ডের এক সূত্র শনিবার জানিয়েছেন, “শ্রীলঙ্কা সরকারের সঙ্গে পাকিস্তান সরকারের সম্পর্ক ভালো। ক্রিকেটের দিক থেকেও আমরা ঘনিষ্ঠ বন্ধু। তাই শ্রীলঙ্কার বোর্ডের চিঠি পাকিস্তান কোনও ভাবেই উপেক্ষা করতে পারে না। বোর্ড প্রধান মহসিন নকভির সঙ্গে শ্রীলঙ্কা বোর্ডের সভাপতি শাম্মি সিলভার কথা হয়েছে। তিনি মনে করিয়ে দিয়েছেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তান ম্যাচ না খেললে তাদের কত ক্ষতি হবে।”

এই চিঠিকে হাতিয়ার করেই সুর নরম করতে শুরু করেছে পিসিবি। ইউ টার্ন করে ভারতের বিরুদ্ধে খেলতে নামলে পাকিস্তান অবাক হওয়ার আগে কিছু থাকবে না।

Related articles

শাহকে পদত্যাগ করতে বলুন: অনুপ্রবেশ ইস্যুতে মোদিকে মোক্ষম জবাব তৃণমূল সুপ্রিমোর

''বাংলা নাকি অনুপ্রবেশের কারখানা। তাহলে আপনাদের বিএসএফ কী করছিল? সে তো আপনাদের দায়িত্বে। সিআইএসএফ কী করছিল? কাস্টম্‌স, পাসপোর্ট,...

ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধের, সরব তৃণমূল

মহকুমাশাসকের দফতরের সামনে ট্রাইব্যুনালের (Tribunal queue death) লাইনে দাঁড়িয়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালির বগুলা...

চিকিৎসক বলেছিলেন সময় ছয় মাস! কঠিন সময়ে স্মৃতিচারণা যুবির

জীবন যুদ্ধে প্রত্য়াবর্তনের নাম যুবরাজ সিং (Yuvraj Singh)। কর্কট রোগকে হারিয়ে ক্রিকেটের ২২ গজে ফেরার স্মৃতিচারণা করলেন যুবি।...

প্রয়োজনে ফের সঞ্জয়-সহ সন্দেহভাজনদের জেরা করা যাবে: আর জি কর মামলায় CBI-কে নয়া নির্দেশ হাই কোর্টের

আর জি কর মামলায় নয়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। প্রয়োজন মনে করলে CBI ফের...