Monday, April 13, 2026

বাংলাদেশে সংখ্যালঘু ভোট টানতে মৃত দীপু দাসের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ ইউনূসের

Date:

Share post:

মাঝে কেবল একটা দিন, তারপরেই বাংলাদেশে সাধারণ নির্বাচন (Bangladesh Election)। তার আগে বাংলাদেশের সংখ্যালঘু ভোট টানতে দীপু দাসের (Dipu Das) পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা ইউনূস সরকারের! হাসিনা সরকারের (Sheikh Hasina) পতনের পর থেকেই কার্যত সেদেশের সংখ্যালঘুদের উপর মর্মান্তিকভাবে নির্যাতন করা হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। একের পর এক হিংসা, রক্তপাত, মৃত্যুর ঘটনা সামনে এসেছে। অন্তর্বর্তী ইউনূস সরকার অধীনস্থ বাংলাদেশের পুলিশ প্রশাসন সেক্ষেত্রে শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। এই আবহে নয়া পন্থায় সংখ্যালঘু ভোট পেতে মরিয়া ইউনূস।

গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় মর্মান্তিকভাবে পুড়িয়ে মারা হয়েছিল সেদেশের সংখ্যালঘু যুবক দীপু দাসের। প্রথমে তাঁকে টেনে হিঁচড়ে কারখানার বাইরে আনে উন্মত্ত জনতা। তারপরেই তাঁকে মারতে মারতে বিক্ষুব্ধ জনতা সোজা নিয়ে যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। সেখানে গাছে দীপুর দেহ বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। ২৩ ডিসেম্বর পরিস্থিতির চাপে পড়ে নিহত দীপু দাসের বাড়ি পরিদর্শন করতে শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরারকে পাঠান ইউনূস। আরও পড়ুন: বিজেপিশাসিত রাজ্যে ‘দুর্নীতির জেরে’ আত্মহত্যা কনস্টেবলের!

মঙ্গলবার মহাম্মদ ইউনূসের ফেসবুক পেজে জানানো হয়েছে, ৫০ লাখ টাকা আর্থিক সহায়তা করা হবে দীপু দাসের পরিবারকে। যার মধ্যে বাড়ি তৈরির জন্য ২৫ লাখ, দীপু দাসের বাবা ও স্ত্রীকে ১০ লাখ করে টাকা দেওয়া হবে। এছাড়াও, ৫ লাখ টাকা তাঁদের শিশুকন্যাকে ফিক্সড ডিপোজিত করিয়ে রাখার কথাও বলা হয়েছে। মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, ‘দীপু দাসের খুন এমন এক অপরাধ। যে আর্থিক সাহায্য সরকার করছে তা প্রাণের থেকে বেশি কিছু নয়। রাষ্ট্র নিশ্চয়ই এর বিচার করবে।’

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...