Wednesday, March 25, 2026

ছাপ্পা-কারচুপির মধ্যেই বাংলাদেশে চলছে নির্বাচন, ভোট দিলেন ইউনূস-তারেক-শফিকুর 

Date:

Share post:

বাংলাদেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (Bangladesh election going on)। আওয়ামি লিগ বিহীন বাংলাদেশে তীব্র উত্তেজনার মধ্যে চলছে ভোটগ্রহণ পর্ব। জামাত না বিএনপি (BNP) কার পাল্লা ভারী হতে চলেছে? নজর রয়েছে সব দেশের। প্রশ্ন উঠছে ইরান-আফগানিস্তানের মতোই কি বাংলাদেশও শেষে ধর্মতান্ত্রিক দেশে পরিণত হবে?

সকাল সাড়ে সাতটা থেকে ২৯৯ আসনে ভোট চলছে সে দেশে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনটিতে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। ইতিমধ্যেই ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। গুলশানে ভোট দিয়েছেন বিএনপি-র চেয়ারম্যান তথা খালেদাপুত্র তারেক রহমন। ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচন লড়ছেন তিনি। ঢাকার একটি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামির প্রধান শফিকুর রহমানও। শফিকুর ভোত দানের পর জানিয়েছেন, “এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের শুরু হোক দোয়া করি।”

এদিন ইউনূস ভোট দিয়ে বেরিয়ে বলেন,”আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা সারাদিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন। প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ। গণভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য যাতে করে নতুন বাংলাদেশ গড়তে পারি। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মুবারক জানাচ্ছি। ইদ মুবারক।”

ভোট দেওয়ার পর তারেক বলেন,”মানুষ ভোটকেন্দ্রে এলে যে কোনও ষড়যন্ত্র ঠেকানো সম্ভব। দীর্ঘদিন বাংলাদেশের মানুষ এই দিনটির প্রত্যাশা করছিলেন। এ দিন তাঁরা ভোটের অধিকার ফেরত পেয়েছেন।”

আওয়ামি লিগের অন্যতম শক্ত ঘাঁটি গোপালগঞ্জ। সেখানেই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। গোপালগঞ্জ থেকেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোটে লড়তেন। বৃহস্পতিবার সেখানে ভোটারদের উপস্থিতি কম।এদিকে জামাতকে কাঠগড়ায় তুলে হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেন,রাতের অন্ধকারে ব্যালটে ছাপ মারা হয়েছে। ভোটে দেদার কারচুপি। চলছে রিগিং। ভোট শুরু হওয়ার আগেই বুধবার রাতে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশের বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। প্রায় ১২ কোটি ৭০ লক্ষ ভোটার আজ ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে ভোট দেবেন। মূল লড়াইটা দ্বিমুখী— বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা BNP এবং জামায়াতে ইসলামি ও ন্যাশনাল সিটিজেন পার্টি বা NCP-র মধ্যে।

 

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...