Saturday, March 28, 2026

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে হস্টেলে পড়ুয়ার রহস্যমৃত্যু!

Date:

Share post:

বিহার থেকে দুর্গাপুরের বেসরকারি আইকিউ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে (IQ City Medical College Hospital in Durgapur) ডাক্তারি পড়তে এসেছিলেন ২২ বছরের লাবণ্য প্রতাপ (Lavanya Pratap)। শনিবার রাতে হস্টেলের বাথরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। তরুণ আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যেই লাবণ্যর বাড়িতে খবর দেওয়া হয়েছে। দেহ ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে দুর্গাপুর থানার পুলিশ (Durgapur police station) সূত্রে খবর।

২০২৫ সালে এই কলেজেই এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে। ঠিক এক বছরের মাথায় ছাত্রের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে। মৃতের বন্ধুদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, পরপর বেশ কয়েক বছর সেমিস্টারের পরীক্ষায় পাস করতে পারেননি লাবণ্য। সেই কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরেই চরম সিদ্ধান্ত কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

 

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...