Thursday, March 19, 2026

হাতে লেখা বিশ্বের একমাত্র উর্দু দৈনিক ‘দ্য মুসলমান’! কোথায় গেলে পাওয়া যাবে

Date:

Share post:

ডিজিটাল যুগে যখন সংবাদপত্র সম্পূর্ণভাবে কম্পিউটার নির্ভর, তখন চেন্নাইয়ে আজও টিকে আছে এক অনন্য ঐতিহ্য। ১৯২৭ সাল থেকে শিল্পীর হাতের টানে প্রকাশিত হচ্ছে উর্দু দৈনিক ‘দ্য মুসলমান’ (The Musalman)। ৯ দশকের বেশি সময় ধরে চলা এই সংবাদপত্রটি সম্ভবত বিশ্বের একমাত্র টিকে থাকা উর্দু পত্রিকা।

ভারতের প্রাচীনতম উর্দু দৈনিক ‘দ্য মুসলমান’ (The Musalman) একটি সান্ধ্যকালীন পত্রিকা। মাত্র চার পৃষ্ঠা- কিন্তু প্রতিটি পৃষ্ঠাই তৈরি হয় ক্যালিগ্রাফারদের হাতে। প্রথমে ‘কাতিব’ বা হস্তলিপিকাররা নিখুঁত উর্দু ক্যালিগ্রাফিতে পুরো পৃষ্ঠা লিখে দেন। তারপর সেই হাতে লেখা কপি ফটো নেগেটিভে রূপান্তরিত করে ছাপাখানায় বহু কপি মুদ্রণ করা হয়। প্রতিদিন সারা ভারতে প্রায় ২২,০০০ কপি প্রকাশিত হয় এই সান্ধ্যকালীন দৈনিকটি।

পত্রিকার সদর দফতর চেন্নাইয়ের (Chennai) ওয়ালাজাহ মসজিদ  (Wallajah Masjid)–এর কাছাকাছি। ১৯২৭ সালে এই পত্রিকার প্রতিষ্ঠা করেন সৈয়দ আজমতুল্লাহ। উদ্বোধন করেছিলেন স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট নেতা মুখতার আহমেদ আনসারি (Mukhtar Ahmed Ansari), যিনি কংগ্রেস (Congress) –এর গুরুত্বপূর্ণ মুখ ছিলেন।

২০০৮ সালের তথ্য অনুযায়ী, ক্যালিগ্রাফি দলে ছিলেন একজন পুরুষ ও দুই মহিলা। প্রতিটি পৃষ্ঠা লিখতে তাঁদের প্রায় তিন ঘণ্টা সময় লাগে। অর্থাৎ চার পৃষ্ঠা সম্পূর্ণ করতে প্রায় একটি পুরো কর্মদিবস লেগে যায়। তবুও প্রায় এক শতাব্দী ধরে একই পদ্ধতিতে চলছে প্রকাশনা।

শুরু থেকেই পত্রিকাটি ধর্মনিরপেক্ষতা এবং ভারতের বহুত্ববাদে বিশ্বাসী। দেশভাগের আগে এটি মুসলিম লিগ বা হিন্দু মহাসভার বিপরীতে দাঁড়িয়ে জাতীয়তাবাদী কংগ্রেসী আদর্শে কাজ করত। স্বাধীনতার পরও পত্রিকাটি তার নিরপেক্ষতা বজায় রেখে চলেছে।
আরও খবর: বড়পর্দায় পঞ্চম দা-র বায়োপিক, স্কটল্যান্ডে শ্যুটিংয়ের পরিকল্পনা নীরজের! 

২০১৮ সালের এপ্রিল পর্যন্ত পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন সৈয়দ আরিফুল্লাহ। দীর্ঘদিনের প্রধান প্রতিবেদক চিন্নাস্বামী বালাসুব্রামণিয়াম প্রায় দুই দশক ধরে এই পত্রিকার সঙ্গে যুক্ত। বর্তমানে ‘মুসলমান’ শুধুমাত্র সংবাদপত্রই নয়, ভারতের শিল্প ও ঐতিহ্যের জীবন্ত দলিল।

spot_img

Related articles

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...