Friday, April 10, 2026

পাকিস্তান- আফগানিস্তান সংঘর্ষের মাঝেই ইসলামাবাদের পাশে আমেরিকা!

Date:

Share post:

তালিবানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আখ্যা দিয়ে আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষ (Afghanistan Pakistan War like situation) পরিস্থিতিতে খোয়াজা আসিফের পাশে মার্কিন প্রশাসন। পাকিস্তানের ‘যুদ্ধ ঘোষণা’কে সমর্থন করে তালিবানদের পাল্টা বার্তা দিল ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দেশ। মার্কিন বিদেশ দফতর শুক্রবার ইমেল মারফত একটি বিবৃতি জারি করেছে। তাতে লেখা হয়েছে, ‘‘তালিবান আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসাবে বিশেষ ভাবে চিহ্নিত। তাদের হামলার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার পাকিস্তানের আছে। আমেরিকা সেই আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।’’

আফগানিস্তানে বিমানহানার প্রতিশোধ নিতে গত বৃহস্পতিবার রাত থেকে পাক সীমান্তে হামলা শুরু করে তালিবান সরকার। পাল্টা জবাব দেয় পাকিস্তানি সেনা। ইরান, চিন এই সংঘাত থামাতে দু দেশকে অনুরোধ করলেও আমেরিকার তরফে সেরকম কোনও পদক্ষেপ করা হয়নি। উল্টে তালিবানকে পরিস্থিতির জন্য দায়ী করে মার্কিন বিদেশ দফতর বলেছে, ‘সন্ত্রাসবাদবিরোধী প্রতিশ্রুতি রক্ষা করতে বার বার ব্যর্থ হয়েছে তালিবান। এই সন্ত্রাসবাদী গোষ্ঠী আফগানিস্তানের মাটিকে জঘন্য সব হামলার লঞ্চিং প্যাড হিসাবে ব্যবহার করে।’ পাকিস্তানের বিদেশসচিব আমনা বালোচের সঙ্গে আমেরিকার কূটনীতিবিদ অ্যালিসন হুকারের কথা হয়েছে বলে খবর। দুই দেশের সংঘর্ষে উত্তপ্ত ডুরান্ড লাইন। পাকিস্তানের দাবি, তাদের হামলায় ২৭০ জন আফগান যোদ্ধার মৃত্যু হয়েছে,জখম অন্তত ৪০০ জন। তালিবান সরকারের তরফে জানিয়েছে, ৫৫ জন পাকিস্তানি সেনাকে খতম করার পাশাপাশি ইসলামাবাদের একটি যুদ্ধবিমানও ধ্বংস করার দাবি জানানো হয়েছে কাবুলের তরফে।

 

Related articles

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...