Friday, April 10, 2026

বলিভিয়ায় ভেঙে পড়ল টাকা ভর্তি কার্গো বিমান! দুর্ঘটনার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

ব্যাংকের টাকা নিয়ে যাওয়ার সময় ভেঙে পড়লো কার্গো বিমান (Bolivian Cargo Plane Crash)। বলিভিয়ায় রাজধানী লা পাজ শহরের কাছে এই বিমান দুর্ঘটনায় প্রাথমিকভাবে অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর টাকা। ক্ষতিগ্রস্ত বিমানের ছবি- ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) । উদ্ধার কাজ শুরু হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বলিভিয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে সদ্য ছাপানো বিপুল পরিমাণে নোট বোঝাই করা এই বিমানটি যাচ্ছিল অন্য শহরে। কিন্তু টেক অফের পরই লা পাজের কাছে, অল্টো শহরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ে বিমানটি। সেই সময় রাস্তায় থাকা অসংখ্য গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাঁদের মৃত্যুর খবর মিলেছে তাঁরা বিমানের ছিলেন নাকি গাড়িতে তা স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাইওয়ের উপর মুখ থুবড়ে পড়ার পর দুমড়ে যাওয়া গাড়িগুলিকে সঙ্গে নিয়েই বেশ কিছু দূর এগিয়ে যায় বিমানটি। ততক্ষণে তাতে আগুন ধরে গিয়েছে। বহু মানুষ আহত হয়েছেন বলে খবর।

 

Related articles

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...