Monday, March 16, 2026

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

Date:

Share post:

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবকে বদলে যেভাবে কমিশন তাদের সাংবিধানিক ক্ষমতার (constitutional power) অপব্যবহার করেছে তার জের এবার সংসদে (Parliament)। নির্বাচন কমিশনের ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে রাজ্যসভায় ওয়াকআউট (walkout) তৃণমূল সাংসদদের।

ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট এনেছে বিরোধী সাংসদরা। তৃণমূল কংগ্রেস সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন ঘোষিত হয়েছে। আর তারপরেই ফের বাংলায় ক্ষমতার প্রদর্শন শুরু করেছেন সিইসি জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। সোমবার রাজ্যসভায় তা নিয়েই সরব হন সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। তিনি দাবি করেন, যে প্রক্রিয়ায় রাজ্যের মুখ্যসচিবকে (Chief Secretary) মধ্যরাতে বদল করেছে নির্বাচন কমিশন (Election Commission), তার প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ায় ক্ষমতাবলে তিনি এটা করতেই পারেন। এমনকি নিজের সাদা শার্ট দেখিয়ে ডেরেক দাবি করেন, মুখ্য নির্বাচন কমিশনার সেই শার্টকেও নীল দাবি করতে পারেন এখন।

আরও পড়ুন : প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

এরপরই তৃণমূল সাংসদরা জানান, তাঁরা সংসদের কাজকে বাধা দান করতে চান না। তাঁরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন। ওয়াকআউটের পরে সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghose) দাবি করেন, নির্বাচন কমিশনের (Election Commission) এই মুহূর্তে ক্ষমতা রয়েছে। তবে তাঁরা বাংলার নির্বাচিত সরকারকে বিঘ্নিত করতে ক্ষমতার অপব্যবহার করছে। এই বিষয়টিই আমরা সংসদে উত্থাপন করি। প্রতিবাদেই আমরা রাজ্যসভা থেকে ওয়াক আউট করি।

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...