পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো এদিন মগরাহাট (Magrahat ) পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের (Diamond harbour) ৪টি বুথে সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটাভুটি পর্ব। রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর (Central Force) কড়া নজরদারি রয়েছে বুথ কেন্দ্র ও আশপাশের এলাকায়। প্রথম দেড় ঘণ্টায় কোথাও কোনও জমায়েত কিংবা অশান্তির খবর নেই। কমিশনের পর্যবেক্ষকরা সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন।

এদিন বাগদা জুনিয়র হাই স্কুল এবং রায়নগর এফপি স্কুলের মতো বুথগুলিতে ফের লাইন দিয়েছেন ভোটাররা। মগরাহাট পশ্চিম কেন্দ্রের ১১টি বুথ যেমন উত্তর ইয়ারপুর এফপি স্কুল, নাজরা এফপি স্কুলের দু’টি বুথ এবং একতারা মালয়া এফপি স্কুলের দু’টি বুথেও লম্বা লাইন চোখে পড়েছে।
–

–

–

–

–

–
–
–
