সংখ্যালঘু উন্নয়ন করার কোনও দায় বিজেপির নেই, ওরা আমাদের ভোট দেয় না: দিলীপ

উন্নয়ন কি শুধুই ভোটবাক্সের রাজনীতির দিকে তাকিয়ে? প্রশ্ন তুলে দিল বিজেপি নেতা তথা খড়্গপুরের জয়ী বিজেপি (BJP) প্রার্থী দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্য। সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলা ক্ষমতায় আসার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, "বিজেপির কোনও দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। ওরা আমাদের ভোটও দেয় না।"
Sponsored

শনিবার শপথগ্রহণের আগে শুক্রবার স্পষ্ট ভাষায় দিলীপ জানিয়ে দিলেন সংখ্যালঘুদের নিয়ে গেরুয়া শিবিরের অবস্থান কী। সংখ্যালঘু উন্নয়ন দফতর আদৌ? মন্ত্রী কে হবেন? এই প্রশ্ন করা হলে খড়্গপুরের জয়ী প্রার্থী সাফ জানান, "সংখ্যালঘুদের যথেষ্ট উন্নয়ন হয়েছে। আবার কী উন্নয়ন হবে? আমাদের লক্ষ্য 'সবকা সাথ সবকা বিকাশ'। বিগত বছরগুলিতে ৮০ বছর ধরে শুধু সংখ্যালঘুদের উন্নয়ন হয়েছে। অথচ তারা গরিব। তারা অশিক্ষিত। তারা ক্রিমিনাল। বিজেপির কোনও দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। ওরা আমাদের ভোটও দেয় না।"
নতুন মন্ত্রিসভায় কোন দফতর তাঁর পছন্দ? প্রশ্নের উত্তরে দিলীপ (Dilip Ghosh) বলেন, "বাংলায় সার্বিক উন্নয়ন প্রয়োজন। তাই প্রতিটি দফতর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। আমরা কর্মী, কার্যকর্তা। আমাদের ভোটে লড়তে বলা হয়েছিল। আমরা লড়েছি। জিতেছি। সামনে একটা বড় মিশন। আমাদের সবাইকে সেই মিশন সাফল হতে হবে।"
আরও খবর: রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে আগের তৃণমূল সরকারের উপর দায় ঠেলেছেন বিজেপি নেতা। এই সঙ্গে পুলিশকে কটাক্ষ করে দিলীপ বলেন, "পুরনো সরকারের পুরনো সংস্কৃতি চলছে। এখনও পুলিশের ঘুম পুরোপুরি ভাঙেনি। হাতের চুড়ি পুলিশ এখনও পুরোপুরি খুলে উঠতে পারেনি। সেগুলি খুলতে হবে। শপথের পরে এগুলির পরিবর্তন হবে। যাঁরা এগুলি করছেন তাঁদের যথেষ্ট অসুবিধায় পড়তে হবে।"
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
