Thursday, May 14, 2026

রাজ্য বিজেপির সাংগাঠনিক বৈঠকে গরহাজির শোভন-বৈশাখী

Date:

Share post:

বিজেপির রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনের বৈঠক ছিল মঙ্গলবার। যা রাজ্য বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদিন দলের প্রত্যেক সাংসদ, বিধায়ককে ডাকা হয়। উপস্থিত থাকেন জেলার সভাপতিরাও। কিন্তু এই বৈঠকেই দেখা গেল না তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে।

খুব স্বাভাবিক শোভনবাবু না থাকায় ছিলেন না তাঁর “বিশেষ” বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তাঁদের যোগদানের পর এটাই কিন্তু রাজ্য বিজেপির সবচেয়ে বড় সাংগাঠনিক বৈঠক। যেখানে শোভন চট্টোপাধ্যায় তাঁর দীর্ঘ 40 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে শেয়ার করতে পারতেন। কিন্তু তিনি আসেননি। যা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেই ফিসফাস শুরু হয়েছে।

মূলত বুথ স্তর থেকেই কীভাবে দলের সাংগঠনিক নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায়, তাই ছিল এদিনের বৈঠকের মূল প্রতিপাদ্য বিষয়। এদিন দলের প্রত্যেক নেতা কর্মীদের পাঠ পড়ান দিলীপ ঘোষ। তিনি কার্যত স্পষ্ট করে দেন, দলের সাংগঠনিক নির্বাচন হবে সহমতের ভিত্তিতেই। এখানে কোনওপ্রকার বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন-অমিত শাহের বিমান ওড়াতে চেয়ে ভুয়ো ই-মেল

 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...