Saturday, May 30, 2026

ওরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চায়: ছাত্র সমাবেশ থেকে কেন্দ্রকে তোপ মমতার

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ মঞ্চে এদিন শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘ওরা দেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চালু করার চেষ্টা করছে। এরা কারও কোনও কথা শোনে না। মানুষের কথা বলার অধিকার নেই। সংবাদমাধ্যমগুলোকে সব কিনে নিয়েছে।’

এখানেই থেমে থাকেন নি তৃণমূল সুপ্রিমো। তিনি অভিযোগের সুরে বলেন, ‘কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূল ভাঙানোর চেষ্টা করছে বিজেপি। বিজেপিতে যোগ না-দিলে জেলে ভরার ভয় দেখাচ্ছে তারা। আমি জেলে যেতে রাজি আছি, কিন্তু বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি মেনে নিতে রাজি নই।’

আরও পড়ুন – এই কারণে খাদ্যমন্ত্রীকে সর্বদল বৈঠক ডাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর

এদিন নাম না করে মুকুল রায়কেও আক্রমণ করেন মমতা। বলেন, ‘বলে 107 জন বিধায়কের নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আগে 7 জনের নাম বার কর। এত সস্তা না। আমরা বাংলায় লড়াই করি। তাই ওদের বাংলা চাই। আজ আমার ভাইকে ডেকেছে। কাল আমাকে ডাকবে। আমি ওদের ভয় পাই না।’

লোকসভা নির্বাচনে তৃণমূলের আশানুরূপ ফল না-হলেও তাঁর আত্মবিশ্বাসে যে চিড় ধরেনি ছাত্রছাত্রীদের সামনে এদিন মেয়ো রোডের সমাবেশ থেকে তা বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – আজকের আঠাশ, আগামীর ইতিহাস: বিধানসভা নির্বাচনে 250টি আসন জিতবে তৃণমূল, দাবি অভিষেকের

Related articles

বাংলায় সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধনে স্বাস্থ্যপরিষেবা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর

মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের (Govt of West Bengal) । শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতাল...

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...

পথে-প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো, মমতার কর্মসূচির কথা জানিয়ে চিঠি গেল পুলিশে

ভোটের ফলপ্রকাশের প্রায় একমাস পর প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২...

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান 

নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে...