Sunday, March 15, 2026

থানার ভিতরেই গায়ে আগুন দম্পতির! তারপর যা ঘটলো তা ধারণার বাইরে

Date:

Share post:

একঝাঁক পুলিশের সামনে থানার ভিতরেই সটান গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা দম্পতির। ঘটনাটি উত্তরপ্রদেশের মথুরা জেলার সুরীর পুলিশ স্টেশনে। জানা গিয়েছে, যোগিন্দার (‌44)‌ ও তাঁর স্ত্রী চন্দ্রাবতী গায়ে কেরোসিন তেল ঢেলে থানায় হাজির হন। তারপর পুলিশ অফিসারদের সামনেই গায়ে আগুন দেন। একটি ভিডিওয় দেখা গেছে, দম্পতি অগ্নিদগ্ধ অবস্থায় ছটফট করছেন। থানায় হাজির পুলিশ কর্মীরা তখন আগুন নেভাতে ব্যস্ত। দম্পতির শরীরের প্রায় 60 শতাংশ পুড়ে গেছে বলে জানা যাচ্ছে। দু’‌জনকেই আশঙ্কাজনক অবস্থায় দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন-সাত সকালে বিকট আওয়াজ! বিস্ফোরণে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো তৃণমূল নেতার বাড়ি

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রামের কিছু লোকের সঙ্গে যোগিন্দারের জমি সংক্রান্ত ঝামেলা চলছিল। অভিযোগ, চক্রান্ত করে যোগিন্দারের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছিল সতপাল ও তার লোকজন। যোগিন্দারকে ভয়ও দেখায় অভিযুক্তরা। মারধর করে। পুলিশে অভিযোগ জানিয়েছিলেন যোগিন্দার। কিন্তু পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। তারই প্রতিবাদে থানায় এসে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে দম্পতি। অভিযুক্ত পুলিশ অফিসারদের বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন-বিজেপিতেই যোগ দিচ্ছেন তৃণমূলের দেবশ্রী, মাঝরাতে চূড়ান্ত সিদ্ধান্ত

 

spot_img

Related articles

মানবিক, রাস্তায় পড়ে যাওয়া বৃদ্ধকে উদ্ধারে কনভয় থামিয়ে ছুটলেন অভিষেক

অভিষেকের মানবিক মুখ। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দিরে যাওয়ার পথে এক বৃদ্ধকে সাইকেল থেকে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে...

সিপিএম দেখেও শেখে না, ঠেকেও শেখে না

দেবাশিস বিশ্বাস গতকাল শিলিগুড়িতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও দোর্দণ্ড প্রতাপ বাম নেতা শ্রী অশোক ভট্টাচার্য বলেছেন যে অতীতে বর্তমান...

প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত পাহাড়: দার্জিলিং-সিকিমে জনজীবন স্তব্ধ, মৃত ১

বসন্তের মাঝেই হিমালয়ের কোলে প্রকৃতির রুদ্ররূপ। আচমকাই আবহাওয়া পরিবর্তনের জেরে প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত হয়ে পড়ল দার্জিলিং...

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...