Saturday, May 2, 2026

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ‘মা’ উড়ালপুলে ঝুলন্ত বাগান!

Date:

Share post:

রাজ্যে ক্ষমতায় আসার পর পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মকে সুস্থ-সবল রাখতে কলকাতা শহর জুড়ে ব্যাপক
সবুজায়নে গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই এবার ‘মা’ উড়ালপুলে ঝুলন্ত বাগান করবে রাজ্য সরকার। টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

বেঙ্গল চেম্বার অফ কমার্স আয়োজিত দ্বাদশ পরিবেশ ও শক্তি কনক্লেভে একথা জানান, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, কলকাতা–সহ গোটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় চলছে ব্যাপক বনসৃজন।

আরও পড়ুন – পিকের নয়া আইডিয়া: দলীয় সাংসদ, জেলা সভাপতিদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা

কিন্তু কলকাতায় বনসৃজনের জন্য প্রয়োজনীয় জমির অভাব রয়েছে। তাই মেয়র ছাদের বাগান ও ঝুলন্ত বাগানের ওপর গুরুত্ব আরোপ করেন। জানান, মেট্রো রেলকে ইতিমধ্যেই তাঁরা সবুজায়নের জন্য অনুরোধ জানিয়েছেন।

এই কনক্লেভে চীন, জাপান থেকেও বিশেষজ্ঞরা এসেছিলেন। বেঙ্গল চেম্বার অফ কমার্সের এই কনক্লেভে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ইন্দ্রজিৎ সেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেব এ মুখার্জি, টেরি–‌র ডিজি অজয় মাথুর প্রমুখ।

আরও পড়ুন – কেন্দ্রকে RBI-এর বিপুল ঋণ প্রদান নিয়ে প্রশ্ন তুললেন মমতা

Related articles

ভোট গণনার দিন রাজ্যে ঝড়বৃষ্টির কমলা সর্তকতা! উইকেন্ডে বিক্ষিপ্ত বর্ষণ জেলায় জেলায়

বাংলার আকাশে দুর্যোগের মেঘ। একদিনের বৃষ্টি বিরতি কাটিয়ে ফের কালবৈশাখীর সতর্কতা জেলায় জেলায়। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain)...

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোটগণনায় সমস্যা নেই, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় (Vote Counting) শুধু কেন্দ্রীয় সরকারই কর্মী কেন, কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme...

অমানবিক গেরুয়া রাজ্য! অ্যাম্বুল্যান্সে রক্ত লাগায় রোগীর স্ত্রীকে দিয়ে সাফ করালেন চালক

চরম হতাশাজনক সরকারি পরিষেবা! দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার সময়ে গাড়ির গায়ে লেগে গিয়েছে রক্ত। কিন্তু এবার...

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...