Monday, May 4, 2026

রাণু নিয়ে দুই তরফেই চরম বাড়াবাড়ি

Date:

Share post:

ভেবেছিলাম এইসব ভুলভাল পোস্ট করবোই না কিন্তু রানু মন্ডল কে নিয়ে পাগল ভালোবাসা আবার ওর কথা শুনে ওকে প্রচন্ড তিরস্কার ..দুটোই বিরক্তিকর হয়ে যাচ্ছে …কি ভেবেছিলাম আমরা,স্টেশনে গান গাওয়া এক ভিখারি,স্রেফ ভালো গলার দৌলতে লতা মঙ্গেস্কর হয়ে গেলো?গান সাধনার জিনিস,তার কোনো দাম নেই?দুটো এর তার গান সুরে গেয়ে দিলেই আমি গানের শিল্পী হয়ে গেলাম?এদের বাথরুম সিঙ্গার বড়োজোর বলা যেতে পারে!…কায়দা করলো বেসরকারি টিভি চ্যানেল,স্রেফ TRP বাড়ানোর ধান্দায় একটা নতুনত্ব চমক আনলো,যেন কত প্রতিভা ওরা দেশে খুঁজে বেড়াচ্ছে,একবার অনু কাপুর লতাজির গানে নাকি থুতু চোখে লাগিয়ে কাঁদছে দেখিয়ে বিশাল সুর ভক্ত প্রমান করতে গিয়ে ধরা পড়ে গেছিলো,ঠিক সেই রকম কান্নাকাটি করে শো এর TRP বাড়িয়ে কোটি কোটি টাকা মুনাফা লুটে নিলো ওই চ্যানেল! হিমেশ এর ওই নাকি গলা শুনে লতাজি ওকে একবার অপমান করেছিলেন এবার হিমেশ একে নিয়ে বদলা নেওয়ার চেষ্টা ..কতবড়ো মূর্খ ভেবে দেখলো না!…সেই হটাৎ গায়িকা ফিরে এসে ওর গডফাদার সেই ছেলেটি যে ওর ভিডিও ভাইরাল করে মুম্বাই নিয়ে যায় তাকে চাকর বলে দিলো ..আমাদের রাগ হয়ে গেলো?কেন ?…একটা ভিখিরির ড্রেস দেখেই তার শিক্ষা ভুলে গেলাম?এর বাচ্ছা তার ছেলে গালাগালি দিয়ে যার দিন কাটতো সে কি প্রেসিডেন্সির প্রিন্সিপাল এর মতো কথা বলবে?আমরা তাকে যেরকম মূর্খের মতো গায়িকা ভেবে চমকিত হচ্ছি সেই রকমই মূর্খের মতোই ওই রানুর কথায় দুঃখিত হচ্ছি ..আরে বাবা দুটো পয়সা যদি ওর কপালে জোটে ক্ষতি কি?আমি ওর দুদিনের এই স্বপ্নের যাত্রায় ওর পক্ষেই আছি,ওর এই আতসবাজি মার্কা উত্থানের বারুদ খুবই কম,সে কদিন একটা গরিবের কিছু লাভ হলে সেই ভগবানের চাকরটি ও আমি খুশিই হবো

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে