Tuesday, June 2, 2026

রাজ্যের মধ্যস্থতায় সোমবার থেকে ঘোষিত আলু ব্যবসায়ীদের ধর্মঘট আপাতত প্রত্যাহার

Date:

Share post:

সোমবার থেকে আলু ব্যবসায়ীদের নির্দিষ্ট ধর্মঘট আপাতত হচ্ছে না। আসন্ন দুর্গাপুজোর মাসখানেক আগে থেকে খোলাবাজারে আলুর দাম বৃদ্ধির প্রচেষ্টা থেকে আপাতত রেহাই পাচ্ছে জনসাধারণ। তবে তা কতদিনের জন্য সে ব্যাপারে এখনই সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। দিন কয়েক আগে আলু রাখার জন্য ব্যবহৃত হিমঘরগুলির মালিকরা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, 2রা সেপ্টেম্বর থেকে কুইন্টাল প্রতি ন’টাকা করে বেশি ভাড়া নেওয়া হবে। অন্যান্য বছরের মত এর ফলে পুজোর মরসুমের আগেই খোলাবাজারে আলুর দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা দেয়। হিমঘর মালিকদের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করেন আলু ব্যবসায়ীরা। তারা হুঁশিয়ারি দেন, সোমবার থেকে হিমঘরে আলু রাখবেন না বরং উপায়ান্তর না থাকায় ধর্মঘটের পথে যাবেন। তবুও হিমঘর মালিকরা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বহাল রাখেন । অচলাবস্থা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়। হিমঘর মালিক ও ব্যবসায়ীদের টানাপোড়েনের ফলে জনমানসে বিরূপ প্রভাব পড়তে পারে আশঙ্কা করে সমস্যার সমাধানে রাজ্য সরকার এগিয়ে আসে। জট ছাড়াতে আলু ব্যবসায়ীদের সংগঠনের প্রতিনিধিদের নবান্নে ডেকে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন মুখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। তারপর নির্দেশিকা জারি করে রাজ্য সরকার।

রাজ্য সরকারের তরফে হিমঘর মালিকদের জানানো হয়, আপাতত বর্ধিত ভাড়া না নিতে। এ নিয়ে হিমঘর মালিকরা নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নেন, আপাতত তাঁরা বেশি ভাড়া নেবেন না। হিমঘর মালিকদের তরফে এই আশ্বাস পাওয়ার পর আলু ব্যবসায়ীরা ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন।
তবে সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকার, হিমঘরের মালিক ও আলু ব্যবসায়ীদের দ্বিপাক্ষিক বৈঠকের দাবিও উঠছে।

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...