Monday, June 22, 2026

মশার লার্ভার খোঁজে ড্রোন উড়ল হাবড়ার আকাশে

Date:

Share post:

উত্তর 24 পরগণা: মশা মারতে কামানের পর এবার মশার লার্ভার খোজে ড্রোন উড়ল হাবড়ার আকাশে। গোটা ঘটনাটি হাস্যকর হলেও সত্যি। শনিবার সকালে এই নাটক দেখতে বহু মানুষ হাজির হন। নাট্যমঞ্চে হাজির ছিলেন জেলার শীর্ষ প্রশাসনিক কর্তারা।

জানা গিয়েছে, এখন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। উত্তর চব্বিশ পরগণা জেলার হাবড়া ও তংসংলগ্ন অঞ্চলে ডেঙ্গু মোকাবিলা করতে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। সেই নির্দেশ মত আজ , শনিবার ডেঙ্গুর লার্ভা খোঁজার জন্য ড্রোন ব্যবহার করেন । সেই নির্দেশ মত শনিবার হাবড়া স্টেশন চত্বরে নয় নম্বর ওয়ার্ড এবং তেরো নম্বর ওয়ার্ডের ওপর ড্রোন উড়িয়ে মশার লার্ভা খোঁজা হয়।
উপস্থিত ছিলেন জেলা শাসক চৈতালি চক্রবর্তী এবং জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কল্যান মুখার্জী । এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান নিলিমেশ দাস এবং সিআইসি তারক দাস।

Related articles

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

ভেঙে যাবে সচিনের রেকর্ড! চলতি সপ্তাহেই ভারতীয় সিনিয়র দলে অভিষেক বৈভবের?

ঘরোয়া ক্রিকেট, আইপিএল, ভারতীয় এ দলের দুরন্ত পারফরম্যান্সের পর এবার সিনিয়র জাতীয় দলে অভিষেক হতে চলেছে বৈভব সূর্যবংশীর(Vaibhav...

মদের দোকানের লাইসেন্সে নতুন নিয়ম, বাজেটে কড়া বার্তা

রাজ্যে মদের দোকানের জায়গা ও লাইসেন্স (License) দেওয়া নিয়ে বড় পরিবর্তন ঘোষণা করল বিজেপি সরকার (BJP Government)। সোমবার...