Saturday, May 16, 2026

বউবাজার বিপর্যয়ের জন্য এবার রেলমন্ত্রীকে সরাসরি আক্রমণ মেয়রের

Date:

Share post:

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য চরম বিপর্যয় বউবাজারে। একের পর এক বাড়ি। আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। এরই মাঝে বউবাজার বিপর্যয় নিয়ে রাজনৈতিক চাপান-উতর তুঙ্গে। বৃহস্পতিবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এই বিপর্যয়ের জন্য মেট্রো কর্তৃপক্ষকেই সরাসরি দায়ী করেছেন।

তিনি বলেছেন, ‘মেট্রো কর্তৃপক্ষের অবহেলার জন্যই এই বিপর্যয়। তাদের গাফিলতির জন্যই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।’

এরপর নবান্নে সাংবাদিক বৈঠকেও তিনি কেন্দ্রকে একহাত নেন। তিনি বলেন, ‘‌‌‌‌‌‌যতক্ষণ না মেট্রো ল্যান্ড সেটেলমেন্ট সার্টিফিকেট দিচ্ছে পুরসভাকে, ততদিন পুরসভা কাজ শুরুর অনুমতি দেবে না। মেট্রোকে নিশ্চয়তা দিতে হবে যে ফের মাটি বসবে না। অনুমোদিত বিশেষজ্ঞদের দ্বারা ওই সার্টিফিকেট তৈরি করতে হবে। আগে ওরা বলেছিল 48 ঘণ্টার মধ্যে পরিস্থিতিনিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু এখন কোনও গ্যারান্টি দিতে পারছে না।’‌

এর পর রেলমন্ত্রীর দিকে সরাসরি আঙুল তোলেন। এতবড় বিপর্যয়ের পরও রেলমন্ত্রী এখনও উদাসীন বলে কটাক্ষ করে মেয়র বলেছেন, ‘‌রেলমন্ত্রীর ঘুম না ভাঙলে কিছু হবে না। রেলমন্ত্রীকে এখানে এসে দেখতে হবে।’

আরও পড়ুন-বউবাজার বিপর্যয়: নবান্নে কোর গ্রুপের বৈঠক, ক্ষতিপূরণ ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের

 

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...