Wednesday, May 13, 2026

90তম জন্মদিনে “কোকিল কণ্ঠী” লতা মঙ্গেশকরকে ‘ডটার অব দ্য নেশন’ সম্মান

Date:

Share post:

প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের 90তম জন্মদিনে তাঁকে ‘ডটার অব দ্য নেশন’ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আগামী 28 সেপ্টেম্বর লতার 90তম জন্মদিন।

সাত দশক ধরে তিনি ভারতীয় সঙ্গীত মহলে খ্যাতির চূড়ায় বিরাজমান এই কিংবদন্তি শিল্পী। তাঁর “কোকিল কন্ঠ” দেশ ছাড়িয়ে বিদেশেও যথেষ্ট সুনাম অর্জন করেছে। গোটা দুনিয়া জুড়ে তাঁর অগণিত ভক্ত।

আরও পড়ুন-আজ বঙ্গযোদ্ধাদের মুখোমুখি গুজরাত

তাই প্রবাদপ্রতিম এই শিল্পীকে তাঁর জন্মদিনেই এহেন সম্মান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই দিনটিকে সামনে রেখে কবি তথা সঙ্গীতকার প্রসূন যোশি লতাকে নিয়ে একটি গান লিখেছেন।

সূত্রের খবর , লতার কণ্ঠের বিরাট ভক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। লতাকে দেশের সঙ্গীত জগতের অন্যতম প্রতিনিধি বলা চলে। তাই তাঁকে সম্মান প্রদান করার মাধ্যমে গোটা নারী জাতিকে সম্মান জানাতে চলেছে কেন্দ্র।

আরও পড়ুন-লিগের নয়া সূচি, দুই প্রধানের দাবি নস্যাৎ করা হচ্ছে

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...