Saturday, May 9, 2026

চাঁদে অক্ষত রয়েছে বিক্রম, জানিয়েছে ইসরো

Date:

Share post:

রবিবার অর্বিটারে ধরা পড়েছে বিক্রম। আগেই সে কথা জানিয়েছিল ইসরো। এবার এসেছে আরও এক নতুন তথ্য। এক সর্বভারতীয় সংবাদ সংস্থা মারফত জানা গিয়েছে, চাঁদে অক্ষত আছে বিক্রম। চাঁদের বুকে হার্ড ল্যান্ডিং করেছে চন্দ্রযান-2-এর ল্যান্ডার। তবে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি।

হার্ড ল্যান্ডিংয়ের সময়ে বিক্রমের বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছিলেন অনেকে। কিন্তু সেই আশঙ্কা মিথ্যে প্রমাণিত করে অক্ষত অবস্থায় পাওয়া গেল চন্দ্রযান-2-এর ল্যান্ডার। অর্বিটারের প্রেরিত ছবি অনুযায়ী একটি মূল অংশেই রয়েছে বিক্রম। ভেঙে টুকরো হয়নি ল্যান্ডারের কোনও অংশ। তবে এখনও বিক্রমের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়নি। সেই চেষ্টাতেই এখন মরিয়া ইসরোর বিজ্ঞানীরা। সংযোগ করা গেলে বিক্রমের সঙ্গে কেন শুক্রবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তা জানা যাবে বলেও জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।

আরও পড়ুন – চন্দ্রযান-2 এর পর গগনযান, 2022-এ তিন ভারতীয়কে মহাকাশে পাঠাতে চলেছে ইসরো

Related articles

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...

সুষ্ঠু নির্বাচনের পুরস্কার! মুখ্যমন্ত্রীর উপদেষ্টার পদে সুব্রত গুপ্ত

বাংলার নির্বাচনের আগে আকস্মিকভাবে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নিয়ে আসা হয়েছিল তাঁকে। কেন্দ্রের সরকারের বেঁধে দেওয়া নির্বাচন...

বিজেপির বিরুদ্ধে শক্তিশালী-আপসহীন বিরোধী হিসেবে লড়াই তৃণমূলের! কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়...

কোনও ইগো নেই: বাংলায় বাম-অতিবাম-সহ অবিজেপি সবদল নিয়ে জোটের বার্তা মমতার

বিজেপিকে রুখতে এবার বাংলায় বাম-অতিবাম-সহ বিজেপি (BJP) বিরোধী সবদল নিয়ে জোটের বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...