Friday, June 26, 2026

নারদ-তদন্তে ফের বিজেপি নেতা শোভনকে ডেকে পাঠালো CBI

Date:

Share post:

দল বদল করেও স্বস্তি নেই। কোনও কিছুই তাঁর পক্ষে যাচ্ছে না। নতুন দলে এখনও ব্রাত্য। নারদ-তদন্তে CBI-ও রেয়াত করছে না।
কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে CBI ফের তলব করেছে। আগামী বুধবার তাঁকে নিজাম প্যালেসের CBI-এর দফতরে হাজির হতে বলা হয়েছে। ওই দিন তাঁর ‘ভয়েস স্যাম্পেল’ নেওয়া হতে পারে। একই সঙ্গে জেরা করাও হতে পারে। নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েল যে VDO-টি প্রকাশ করেছিলেন, তাতে দেখা গিয়েছে, পুরসভার সদর দফতরে বসেই তোয়ালে জড়িয়ে টাকা নিচ্ছেন তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সেই ফুটেজ মেয়রের অ্যান্টি চেম্বারে তোলা হয় বলে দাবি করেন ম্যাথু। নারদ-কাণ্ডে শোভন চট্টোপাধ্যায়কেও আগে কয়েকবার জেরা করা হয়েছিলো। একই অভিযোগে জেরা করা হয়েছে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কেও।

আরও পড়ুন – মুকুল রায়ের কোনও কনট্রিবিউশন নেই, শোভন এখন জিরো, বিস্ফোরক দিলীপ ঘোষ

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...