Thursday, June 25, 2026

নাইটহুড সম্মানে ভূষিত বয়কট-স্ট্রস

Date:

Share post:

নাইটহুড সম্মানে ভূষিত হলেন জিওফ্রে বয়কট এবং অ্যান্ড্রু স্ট্রস। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী থেরেসা মে-এর ইস্তফাকালীন সম্মান তালিকায় মাত্র দু’জন ক্রিকেটেরারেই নাম রয়েছে। এই তালিকায় অধিকাংশই রাজনৈতিক ব্যক্তিত্ব।

উল্লেখ্য, মে বরাবরই ক্রিকেটের ভক্ত। বিশেষত তিনি বয়কটের গুণগ্রাহী। 78 বছরের বয়কট টেস্ট খেলেছেন 108টি। আর 8114 রান করেছেন। প্রথম ইংল্যান্ডের ক্রিকেটার হিসাবে তিনি টেস্টে 8000 রান পূর্ণ করেছিলেন। 1964-1982 পর্যন্ত দেশের জার্সিতে খেলেছেন বয়কট। চারবার অধিনায়কত্ব করেছেন। পরবর্তীকালে হয়েছিলেন ক্রিকেট ধারাভাষ্যকারও।

আরও পড়ুন – রুদ্ধশ্বাস “পেন্ডুলাম” ফাইনালের পর US OPEN নাদালের

অন্যদিকে, অ্যান্ড্রু স্ট্রসের অধিনায়কত্বে দু’বার অ্যাসেজ জিতেছে ইংল্যান্ড। তাঁর সৌজন্যে ইংল্যান্ড টেস্টের এক নম্বর দলও হয়। 42 বছরের স্ট্রস 100টি টেস্টে 40.91-এর গড়ে 7037 রান করেছেন। খেলা ছাড়ার তিন বছরের মধ্যে স্ট্রস ইংলিশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী প্রশাসক হয়ে উঠেছিলেন। বলা হচ্ছে, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নেপথ্যের নায়ক ছিলেন তিনি।

আরও পড়ুন – বাবার সৎকারে গিয়েই শপথ, ‘বিরাট’ হয়ে ওঠার কাহিনি কোহলির

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...