Tuesday, March 31, 2026

ফের ভারী বৃষ্টির পূর্বাভাস মুম্বইতে, স্কুল-কলেজে ছুটি ঘোষণা করল প্রশাসন

Date:

Share post:

ফের ভারী বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিল মুম্বই এর আবহাওয়া দফতর। আগামী 48 ঘণ্টায় প্রবল বর্ষণের সম্ভাবনা মুম্বইতে।এরপরই সতর্কতা হিসেবে সমস্ত স্কুল-কলেজ ছুটি ঘোষণা করে দিল প্রশাসন।মুম্বইয়ের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আবহাওয়া দফতরের পূর্বাভাস পাওয়ার পরই মুম্বই, থানে এলাকার স্কুলগুলিতে আমরা ছুটি ঘোষণা করেছি। আসলে বুধবার রাত থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে মুম্বইয়ে। আগামী 48 ঘন্টা এই বৃষ্টি বাড়বে বই কমবে না বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। দিন কয়েক আগেই প্রবল বৃষ্টির জেরে রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল মুম্বইতে। স্তব্ধ হয়ে গিয়েছিল যান চলাচল। তাই এবার বাড়তি সতর্ক প্রশাসন।

আরও পড়ুন-বায়ুসেনার বিমানে সামরিক পোশাকে রাজনাথ

 

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...