Saturday, May 2, 2026

এন আর সি নিয়ে হয়রানি বন্ধ হোক, অমিতকে বললেন মমতা

Date:

Share post:

নর্থ ব্লকে বৈঠক হল অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই প্রথম বৈঠক। সওয়া একটায় পৌঁছন মমতা। একটা পঁচিশে বৈঠক শুরু।

পরে মমতা বলেন,” এন আর সি নিয়ে আসামে বহু বঙ্গভাষী মানুষ বিপদে পড়েছেন। তাদের যেন সমস্যা না হয়। এনিয়ে চিঠিও দিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীকে।” মমতা বলেন,” পশ্চিমবঙ্গ সীমান্তরাজ্য। ফলে নানা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা জরুরি।” প্রায় কুড়ি মিনিট বৈঠক হয়। মমতার মতে অমিত বিষয়গুলি দেখবেন বলে তিনি আশাবাদী। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এন আর সি বিপদ নেই, তবে মমতা এটা হতেও দেবেন না।

এক প্রশ্নের জবাবে মমতা বলেন,” প্রধানমন্ত্রীকে যে কয়লাপ্রকল্প উদ্বোধনের আমন্ত্রণ করা হয়েছে, সেটার সব দিকের কাজ করেই উদ্বোধন হবে।”
রাজ্যের নামবদল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেই কথা হয়েছে বলে মমতা মন্তব্য করেন।

আরও পড়ুন-পার্ক স্ট্রিটে নাটক, সটান আবাসনে সিবিআই ঢুকতেই সক্রিয় পুলিশ

 

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...