Friday, May 15, 2026

বিষয় চিন, এবার পুজোয় বুদ্ধদেব ভট্টাচার্যের নতুন বই

Date:

Share post:

প্রবল অসুস্থতাও তাঁকে দমাতে পারেনি। এবার বোঝা যাচ্ছে, সুস্থ হওয়ার আগেই কেন তিনি উডল্যাণ্ডস থেকে বাড়ি ফিরতে এত উতলা হয়ে পড়েছিলেন।

এবারের পুজোয় বুদ্ধদেব ভট্টাচার্যের নতুন বই প্রকাশ হতে চলেছে। যতদূর জানা গিয়েছে, বুদ্ধবাবুর লেখা নতুন এই বইয়ের নাম ‘স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা’। লেখার বিষয়বস্তু, চিন ও তার বর্তমান পরিস্থিতি।

একই সঙ্গে সংযুক্ত করা হয়েছে প্রমোদ দাশগুপ্তের সঙ্গে তাঁর প্রথম চিন সফরের কিছু অভিজ্ঞতার কথা। প্রসঙ্গত, চিন-সফর চলাকালীনই প্রয়াত হয়েছিলেন প্রমোদ দাশগুপ্ত। তাঁর মরদেহ নিয়ে দেশে ফিরেছিলেন বুদ্ধবাবু। এ সব ঘটনার কথাও এই বইয়ে থাকছে। সঙ্গে আছে চিনের রাজনৈতিক ইতিহাস, দুর্নীতি, সঙ্কট, সরকারের আগ্রাসন নীতি এবং বর্তমান পরিস্থিতিতে শি জিনপিংয়ের ভূমিকা, দুরন্ত লেখনীতে সবকিছু লিপিবদ্ধ করেছেন বুদ্ধবাবু।

জানা গিয়েছে, বুদ্ধবাবু এই বইটি উত্সর্গ করেছেন প্রমোদ দাশগুপ্তকে। বইয়ের 60 টাকা। বইটির নাম প্রসঙ্গে লেখকের বক্তব্য, মাও সে তুং-এর একটি চিঠি থেকে এই নামের প্রেরণা। মাও তাঁর স্ত্রী জিয়াং কিং-কে একটি চিঠি লিখেছিলেন, সেই চিঠির মধ্যে এই শব্দবন্ধটি আছে। বইটি এবারের পুজোয় বিভিন্ন মণ্ডপের কাছেই থাকা বাম-সাহিত্যের স্টলগুলিতে পাওয়া যাবে।

আরও পড়ুন-‘সুইচড অফ’ ফোন এখন ‘কল ডাইভার্ট’ বলছে! রাজীবের আরও কাছে সিবিআই

 

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...