Monday, June 15, 2026

সিন্ধুর কোচের পদের দায়িত্ব ছাড়লেন কিম

Date:

Share post:

সদ্য বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন পিভি সিন্ধু। কিন্তু তারপরেই বড় সড় ধাক্কা খেলেন তিনি। তাঁর কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কিম জি হিউং।

সিন্ধুর প্রাক্তন কোচ গোপীচাঁদের সঙ্গেই কাজ করতেন কিম। গোপীচাঁদ এই দায়িত্ব ছাড়ার পর কিম সিন্ধুর কোচ হন। তাঁর তত্ত্বাবধানেই হায়দরাবাদী শাটলারের খেলার টেকনিক বদলে যায়। আর তারপর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে এত বড় সাফল্য পান সিন্ধু।

আরও পড়ুন – মুখোমুখি হতে পারেন লুকা মদ্রিচ ও সুনীল ছেত্রী

কিন্তু তাঁর সঙ্গে কিমের যাত্রাপথের যেন আকস্মিক অবসান ঘটল। জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে বা বলা ভাল পারিবারিক সমস্যার কারণে সিন্ধুর কোচের পদ ছাড়ছেন কোরিয়ান কোচ কিম। এখন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী এই ভারতীয় শাটলারের পরবর্তী কোচ কে হন, সেটাই দেখার।

আরও পড়ুন – রোনাল্ডোকে পিছনে ফেলে ফিফার “দ্য বেস্ট” মেসি

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...