Wednesday, March 4, 2026

2091 সালের পৃথিবী দেখাবে দমদম পার্ক তরুণ সঙ্ঘ

Date:

Share post:

2019 সালে বসে যদি 2091 সালে পৃথিবীটা কেমন দেখতে হবে জানতে পারেন, তাহলে কেমন হয় বলুন তো? অবাক হচ্ছেন তো? ভাবছেন এ আবার কীভাবে সম্ভব? সম্ভব। দমদম পার্ক তরুণ সঙ্ঘ অন্তত এমনটাই দাবি করেছে। উত্তর কলকাতার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম দমদম পার্ক তরুণ সঙ্ঘ। আর তাঁদের মণ্ডপসজ্জাতেই উঠে এসেছে এবার 2091 সালের পৃথিবীর চিত্র।

মূলত, যেভাবে চারপাশে সবুজায়নকে ধ্বংস করে উঁচু উঁচু বহুতল নির্মাণ হচ্ছে, আর তার ফলে প্রকৃতি যে অবক্ষয়, তাকেই তুলে ধরেছেন শিলল্পী রিন্টু দাস। শুধু তাই নয়, এই অবক্ষয়ের পরেও আবার এক নয়া সৃষ্টির বার্তাও দিয়েছেন তিনি।

আরও পড়ুন – 70-এ বাঘাযতীন তরুণ সংঘের বিষয় ভাবনায় রয়েছে ‘এসো মুক্ত করো’

মূলত, চারটি স্তরে ভাগ করে এই থিমকে তুলে ধরা হয়েছে। প্রথম স্তরে দেখানো হয়েছে একটি পরিত্যক্ত গাছ, যার মধ্যে থেকে শিশুদের মাথা ঝুলছে অক্সিজেনের খোঁজে। দ্বিতীয় স্তরে দেখানো হয়েছে, সবুজায়নকে ধ্বংস করে উঠেছে হাজার হাজার বহুতল। তৃতীয় স্তরে দেখানো হয়েছে একটি নাট মন্দির। যা প্রোমোটারের হাতে তুলে দিতে চায় সেই পরিবারের চার সন্তান। কিন্তু পাড়ার লোকেদের এই নাট মন্দির ঘিরে এক আলাদা সেন্টিমেন্ট থাকায় তাঁরা তা প্রোমোটারের হাতে দিতে চায় না। আর চতুর্থ তথা শেষ স্তরে দেখানো হয়েছে একটি অপারেশন থিয়েটার, যেখানে একটি আস্ত গাছকে কাটা রয়েছে, আর সেই গাছের পেট থেকে একটি চারা গাছ বের হচ্ছে।

আর এই শেষ স্তর বার্তা দেবে যে, ‘সব কিছু শেষ হয়েও হয় না। সব শেষেরই একটা নতুন শুরু আছে।’ সব মিলিয়ে মানুষের মনে সবুজায়ন বাঁচানোর এক অভিনব বার্তা দিতে চলেছে দমদম পার্ক তরুণ সঙ্ঘ, তা বলাই যায়।

                                                                                                                                   ছবি – প্রকাশ পাইন

আরও পড়ুন – বর্ডারের কাহিনি বলবে কেষ্টপুর প্রফুল্লকানন

spot_img

Related articles

আইপিএলের আগে ফের বিতর্ক, আইন ভেঙে জরিমানা ধোনির

আইপিএলের আগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। কয়েকদিন  আগে ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে...

হোলির দিনে বড় চমক গোয়েঙ্কার, বিনামূল্যেই ম্যাচ দেখতে পারবেন মোহনবাগান সমর্থকরা

হোলির দিনেই মোহনবাগান(Mohun bagan) সমর্থকদের জন্য বিরাট সুখবর। ওডিশা ম্যাচে বিশেষ উপহার দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব...

নাম নেই চূড়ান্ত ভোটার তালিকায়, মগরাহাটে আতঙ্কে আত্মহত্যা!

বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা ( West Bengal Final Voter list) প্রকাশ পেয়েছে ২৮ ফেব্রুয়ারি শনিবার। বাদ পড়েছে ৬৩...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, বুধের সকাল থেকে শেয়ার বাজারে ধস 

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত শেয়ার বাজার (Sensex Crashed)। বুধবার সকালে প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স।বেলা...