Saturday, June 27, 2026

প্রমাণের অভাবে বেকসুর খালাস গোপাল!

Date:

Share post:

চার বছর ধরে মামলা চললেও বৃহস্পতিবার বেকসুর খালাস হয়ে গেলেন কলকাতা পুরসভার নির্বাচনের ঘটনায় মূল অভিযুক্ত গোপাল তিওয়ারি। তার বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণ করতে পারল না পুলিশ। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তিনি কি আদৌ যুক্ত ছিলেন এই ঘটনার সঙ্গে? শুধু তিনি নন , এই ঘটনার সঙ্গে যুক্ত আরও ১৩ জন বেকসুর খালাস পেয়েছেন বৃহস্পতিবার। ঘটনার সূত্রপাত ২০১৫ সালের ১৮ এপ্রিল । সেদিন ছিল কলকাতা পুরসভার নির্বাচন। ভোটের দিন গিরিশ পার্কের সিংহি বাগানে কংগ্রেস এবং তৃণমূল সংঘর্ষে জড়িয়ে পড়ে । সেই সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন গিরীশ পার্ক থানার সাব-ইন্সপেক্টর জগন্নাথ মন্ডল । ওই ঘটনায় নাম জড়িয়ে যায় গোপালের। এরপরই গোপাল সহ আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
কলকাতা নগর দায়রা আদালতের ফাস্টট্রাক সেকেন্ড কোর্টে এই মামলার শুনানি হয়। আজ বৃহস্পতিবার ছিল রায় দান। উপযুক্ত প্রমাণের অভাবে বিচারক গোপাল সহ ১৩ জনকে বেকসুর খালাস করার নির্দেশ দেন।

আরও পড়ুন-নারদকাণ্ডে গ্রেফতার এসএমএইচ মির্জা

 

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...