Monday, June 22, 2026

নর্দমায় যুবকের রক্তাক্ত দেহ

Date:

Share post:

নর্দমা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন গোপালকৃষ্ণ স্মৃতি এলাকায়। ঘটনাটি ঘটার পর এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি দেখা দিয়েছে।

পুলিশ সূত্রে খবর, রাতে সাদা পোশাকে টহলদারির সময় পুলিশের দল দেখতে পায় এক যুবকের জামাকাপড় ও হাতে রক্ত। পুলিশ তাকে জিজ্ঞাস করলে প্রথমে সে কিছু বলতে চায় না। এরপর পুলিশ ওই যুবককে ভাটপাড়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় সে জানায় ইকবালকে মেরেছে সে। এরপর পুলিশ তাকে নিয়ে কাঁকিনাড়া স্টেশন সংলগ্ন গোপালকৃষ্ণ স্মৃতি রোড এলাকায় রাস্তার ধারে নর্দমা থেকে তার দেহ উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারন হাসপাতালে নিয়ে যায়। ঠিক এরপর মৃতের পরিবারের লোক এসে মৃতদেহ সনাক্ত করে। তবে ঠিক কী কারণে এই খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-টালা ব্রিজ নিয়ে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

Related articles

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...