Wednesday, March 4, 2026

সিবিআই-এর ডাকে সাড়া দিয়ে অবশেষে নিজাম প্যালেসে মুকুল রায়

Date:

Share post:

শনিবার ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর দুটো পনেরো। নিজাম প্যালেসে সিবিআই দফতরে এলেন বিজেপি নেতা মুকুল রায়। এখন তাঁর জিজ্ঞাসাবাদ চলছে। নিজাম প্যালেস-এর বাইরে এখন কী হয় কী হয় ব্যাপার। উৎসুখ মিডিয়ার ভিড়।

শোনা যাচ্ছে, নারদ কাণ্ডে হেফাজতে থাকা আইপিএস এসএমএইচ মির্জার মুখোমুখি বসিয়ে মুকুলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই আধিকারিকরা। তাহলে কি মির্জার মত মুকুলকেও হেফাজতে নিতে পারে সিবিআই, নাকি এদিনের মতো জিজ্ঞাসাবাদ করে তাঁকে ছেড়ে দেওয়া হবে? সব সম্ভাবনা নিয়েই চলছে জোর জল্পনা।

আরও পড়ুন – শনিবার বৈঠকের পরই চূড়ান্ত হবে টালা ব্রিজের বিকল্প রুট

উল্লেখ্য, গতকাল, বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরার নোটিশ দেওয়া হয়েছিল মুকুল রায়কে। তাঁকে শুক্রবার আসতে বলা হয়েছিল। কিন্তু তিনি আসতে পারবেন না জানিয়ে সিবিআইকে চিঠি দিয়েছিলেন এবং দেখা করার জন্য আরও চার দিন সময় চেয়ে নিয়েছিলেন। যদিও তদন্তকারীরা তাঁকে সময় দিতে রাজি ছিলেন না। তাই মুকুলের প্রতিনিধিদের হাতে পাল্টা নোটিশ ধরিয়ে শনিবার হাজিরার নির্দেশ দেয়। আর সেই ডাকেই সাড়া দিয়ে নিজাম প্যালেসে এলেন বিজেপি নেতা।

আরও পড়ুন – *রাজীবের বাড়তি ছুটির কোনও অনুমোদনই নেই*

spot_img

Related articles

হোলি হ্যায়! দোল পূর্ণিমার পরের দিন আজ দেশ জুড়ে রঙিন উৎসব

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বাঙালি দোলযাত্রা (Dol Utsav) শেষ হওয়ার পরের দিন দেশজুড়ে হোলি উদযাপন (Holi Festival)। বুধবার 'রং...

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...