Wednesday, March 4, 2026

পুজোয় কি অসুর হয়ে উঠতে পারে বৃষ্টি?

Date:

Share post:

গত এক সপ্তাহ ধরে কলকাতা সহ বেশ কয়েকটি যায়গায় বৃষ্টি হয়ে চলেছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম ও পশ্চিমের জেলায় শনিবার কয়েক পশলা বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আগামিকাল থেকে নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা-সহ বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর, কোচবিহার, জলপাই দুই দিনাজপুরের আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু। উত্তরপূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ-মায়ানমার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

তবে সত্যি কি বৃষ্টি অসুর হয়ে দাড়াচ্ছে পুজোর সময়? পুজোর মুখে কেমন থাকবে কলকাতা? আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, মেঘলা আকাশ, হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা ও তার শহরতলিতে। তবে, পুজোর দিনগুলিতে ঝলমলে আকাশ থাকবে কিনা এখনও পর্যন্ত নিশ্চিত নন আবহবিদরা। এ বছর মা দুর্গা ঘোড়ায় আগমন হলেও প্রকৃতিতে সেই রকম কোনও কিছুর লক্ষণও দেখা যাচ্ছে না।

আরও পড়ুন – বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে তৃণমূলের: নাড্ডা

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ শ্রীলঙ্কার উপকূলে! সাবমেরিন হানায় ডুবছে ইরানি জাহাজ

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এসে পড়ল একেবারে ভারতের কাছে। প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার উপকূলের (Sri Lanka Coast) অনতিদূরে...

জমজমাট শচীন পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠান, হাজির ক্রিকেট থেকে রাজনীতির নক্ষত্ররা

আগামী ৫ মার্চ দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দ্রোর সঙ্গে জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করছেন অর্জুন তেন্ডুলকর( Arjun...

মধ্যমগ্রাম স্টেশন চত্বরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পরপর সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক

মধ্যমগ্রাম (Madhyamgram) স্টেশন সংলগ্ন ঘিঞ্জি এলাকায় বুধবার আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয়...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে তেলের দাম ঊর্ধ্বমুখী, রেকর্ড পতন টাকার দামে

ইরানে মার্কিন-ইজরায়েলের (Iran - Israel war) যৌথ হামলা। তেল-সঙ্কট, সোনার দর ঊর্ধ্বমুখী-শেয়ার মার্কেটে (Share Market ) ধস তার...