Friday, April 3, 2026

দেখুন আমাদের ব্যোমকেশ

Date:

Share post:

প্রায় বছর ১৫ আগের পরমব্রত আর আমি! পরমের গড়ফার বাড়িতে প্রায়ই থেকে যেতাম খালি পেট ভরাবার জন্য!ওর মা প্রয়াত সুনেত্রা ঘটকও জানতেন সেটা। তারপর, আড্ডা, গান লেখালিখি, সিনেমার আলোচনা হতে হতে ক্রমে আমরা দুজন দর্শকের বেশ কাছের হই।.. মজার কথা হল আমাদের দুজনের বন্ধুত্বের মাঝে মিল খোঁজা কিন্তু বেশ মুশকিল! ও সাহেব গোছের, আর আমি ভেতো বাংগালী টাইপ! তাতেও “তিন ইয়ারি কথা, চলো লেটস গো,কালের রাখাল,হাওয়া বদল,চকলেট ” এই সিনেমা গুলোতে আমাদের দু’মক্কেলকে একসাথে দেখতে বেশ পছন্দ করেছেন দর্শকেরা!!! আমাদের নাকি ” #অন_স্ক্রিন_কেমিস্ট্রি ” দারুণ!!

তবে,এবার আমরা ব্যোমকেশ_অজিত! যতদূর জানি, ব্যোমকেশের সাথেও অজিতের বন্ধুত্বটা ঠিক আমাদেরই মতন। সাহিত্যিক অজিতকে বাড়িতে থাকতে দিয়েছিল ব্যোমকেশ! গোয়েন্দা ব্যোমকেশের সব কেস সামনে থেকে দেখে বইতে লিখতো অজিত!

আমার আর পরমের মধ্যে আজও মিল যেমন সিনেমা, ব্যোমকেশ-অজিতেরও তেমন অপরাধের “সত্যান্বেষণ!”
অনেকদিন পর পুরনো দুই বন্ধু, আরো পুরনো দুই বন্ধুর চরিত্রে অভিনয় করতে করতে একটু ইমোশানালও হয়ে পড়েছিলাম বটে। সুতরাং আমরা “কেমিস্ট্রি” পরীক্ষা দিয়েছি। বুধবার থেকে #সত্যান্বেষী_ব্যোমকেশ দেখে নম্বর দেওয়ার দায়িত্ব আপনাদেরই!
চিত্রনাট্য সংলাপ #অঞ্জন দত্ত
পরিচালনা -সায়ন্তন ঘোষাল
ভালো থাকুন! বাংলা সিনেমার পাশে থাকুন
★ছবি কৃতজ্ঞতাঃ Sahana Bajpaie

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...