Wednesday, May 6, 2026

রাফালের ছবি প্রকাশ বায়ুসেনার, লেজের গায়ে কেন লেখা ‘আর. বি.’?

Date:

Share post:

ফ্রান্স থেকে রাফালের প্রথম যুদ্ধবিমানটি হাতে পাওয়ার পর এবার আকাশে উড়ন্ত রাফালের প্রথম ছবি প্রকাশ করল ভারতীয় বায়ুসেনা। সেই উড়ন্ত রাফালের ছবিতে দেখা যাচ্ছে যুদ্ধবিমানের লেজে লেখা আর. বি.-002। কিন্তু এই আর. বি. আদ্যক্ষরের অর্থ কী? কেন তা লেখা হল রাফালে?

আসলে এটি একটি ঐতিহাসিক মুহূর্তে সৌজন্যের প্রতীক হিসাবে লেখা। আর. বি. হল রাকেশ ভাদুড়িয়ার নামের আদ্যক্ষর, ঘটনাচক্রে এই মুহূর্তে যিনি ভারতের এয়ার চিফ মার্শাল। 2016 সালে যখন 59 হাজার কোটি টাকার রাফাল চুক্তি স্বাক্ষর হয়, তখন ভারতের বর্তমান বায়ুসেনা প্রধান ভাদুড়িয়া তৎকালীন উচ্চপদস্থ বায়ুসেনা কর্তা হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাই তাঁকে সম্মান জানিয়েই প্রথম রাফাল যুদ্ধবিমানের লেজে লেখা তাঁর নাম।

প্রসঙ্গত, ভারত ও ফ্রান্সের রাফাল চুক্তি অনুযায়ী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সফরে প্রথম যুদ্ধবিমানটি হস্তান্তর হল। মোট 36 টি রাফাল যুদ্ধবিমানের মধ্যে প্রথম দফার চারটি আসবে সামনের বছর মে মাসে। বাকিগুলি আসবে 2022-এর সেপ্টেম্বরে।

আরও পড়ুন-টেরাকোটার ঠাকুর দালানে মুখ্যমন্ত্রীর পাশে বসে কার্নিভাল দেখবেন বিদেশি অতিথিরা

 

Related articles

পঁচিশে বৈশাখ বিগ্রেডে শপথ, মোদি-শাহসহ থাকবেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শমীকের

সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে এবার সরকার গঠন করবে বিজেপি (BJP)। এখন প্রশ্ন কবে, কোথায়, কখন শপথগ্রহণ? মুখ্যমন্ত্রীই বা...

ইডির দফতরে হাজিরা দিলেন না সুজিত ও রথীন

পুরনিয়োগ মামলায় ইডি-র (ED) তলবে হাজির হলেন না রাজ্যের দুই হেভিওয়েট নেতা তথা বিদায়ী মন্ত্রী সুজিত বসু (Sujit...

সরকার বদলে সুমনের ডিগবাজি “আমি তৃণমূলপন্থী নই”, ‘এবার উনি বিজেপি হবেন’, তোপ তসলিমার

বাংলার শাসন ক্ষমতার পরিবর্তন হতেই ভোলবদল কবীর সুমনের (Kabir Suman)। দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ থাকা...

নাম জড়াল ডোপিং বিতর্কে, প্রত্যাবর্তনের আগে নির্বাসিত হবেন ভিনেশ?

বিতর্ক যে পিছু ছাড়ছে না ভিনেশ ফোগাটের(Vinesh Phogat)। প্রত্য়াবর্তনের আগেই নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন মহিলা এই কুস্তিগীর। ডোপিং...