Wednesday, May 6, 2026

যাদবপুর কাণ্ডের জের, লস অ্যাঞ্জেলেসে এমআরআই বাবুলের

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিগ্রহ কাণ্ডের জের। মাথায় যন্ত্রণার কারণে লস অ্যাঞ্জেলেসে এমআরআই করাতে হল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। গত ১৯ সেপ্টেম্বর যাদবপুরে এবিভিপি-র অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কয়েকটি বাম ও অতি বাম সংগঠনের ছাত্র বিক্ষোভের মুখে পড়তে হয় আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে। তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। তারপর থেকেই তাঁর মাথায় যন্ত্রণা হচ্ছে বলে সূত্রের খবর। এমনকী, চোখেও সমস্যা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীর। আমেরিকায় অনুষ্ঠানে গাইতে গিয়ে সমস্যা বেড়ে যাওয়ায় লস অ্যাঞ্জেলেসের হাসপাতালে এমআরআই করাতে হয়েছে বাবুলকে।

সোশ্যাল মিডিয়ায় বিজেপি সাংসদ জানান, বাঁ চোখের মণির পিছনের অংশে আঘাত লেগেছে বলে এমআরআই-তে ধরা দেখা গিয়েছে। তবে, সেই পোস্ট কিছুক্ষণ পরে তুলে নেন তিনি। তবে, এরপর স্যোশাল মিডিয়ায় বাবুল সুপ্রিয় লেখেন, তিনি আমেরিকায় গানের অনুষ্ঠানের জন্য গিয়েছেন। সেখানে মাথা যন্ত্রণা বেড়ে যাওয়ায় চিকিৎসকদের কাছে যান। একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ তাঁর চিকিৎসা করছেন। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, সরকারি টাকায় নয়, তাঁর এনআরআই বন্ধুরাই চিকিৎসার সব ব্যবস্থা করেছেন। একই সঙ্গে ফের যাদবপুরে সেদিনের ঘটনায় অতি বাম সংগঠনের সদস্যদের কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন-টালা ব্রিজ বাঁচাতে গিয়ে আইসিইউ-র পথে বেলগাছিয়া ব্রিজ

 

Related articles

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...