Sunday, May 17, 2026

বিজেপি-তৃণমূলে ‘মক ফাইট’ চলছে, তুঙ্গে বোঝাপড়া, কটাক্ষ অধীর চৌধুরির

Date:

Share post:

“বিজেপি-তৃণমূলে বোঝাপড়া তুঙ্গে। বাইরে ‘মক-ফাইট’ চলছে। এ কারনেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে হচ্ছে না”। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগই করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি।

তাঁর দাবি, মুখে রাষ্ট্রপতি শাসনের কথা বললেও বিজেপি নেতারা এবিষয়ে সিরিয়াস নন। একটা ‘মক-ফাইট’ চলছে।
অধীর চৌধুরি বলেন, “এ রাজ্যের বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানাচ্ছেন। আমার মনে হয় যদি সত্যিই সেই ধরনের পরিস্থিতি থাকে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। কিন্তু, আমাদের প্রশ্ন হল বিজেপি নেতারা বাইরে যা বলছেন ভিতর থেকে সেই বিষয়ে কতটা সিরিয়াস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরই পনজি স্কিমের তদন্ত ঢিমেতালে চলছে। তাহলে কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কোনও বোঝাপড়া হয়েছে? আর তাই বিজেপি নেতাদের রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখানো নিয়ে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। আদৌও তাঁরা এই বিষয়ে কতটা সিরিয়াস তা নিয়েও প্রশ্ন উঠছে।”

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...