Friday, May 22, 2026

বিজেপির ধরনা মঞ্চ থেকে বুদ্ধিজীবীদের তুলোধনা

Date:

Share post:

জিয়াগঞ্জ, সন্দেশখালি নিয়ে কেন প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন না? কেন মোমবাতি জ্বলছে না, বাতি কি ফুরিয়ে গেল? মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশের ধর্ণা মঞ্চ থেকে এভাবেই বাংলার তথাকথিত বুদ্ধিজীবীদের কটাক্ষ করলেন বিজেপি নেতারা।

এদিন সায়ন্তন বসু বলেন, তৃণমূলের থেকে মাসহারা পান এই সব বুদ্ধিজীবীরা। এদের জিয়াগঞ্জ, সন্দেশখালি নিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই। প্রধানমন্ত্রীকে এখন কেন তাঁরা চিঠি দিচ্ছেন না। মোমবাতি জ্বালানোর কথা মনে নেই এঁদের। কারণ, প্রতিবাদ করলেই এসব পাঁচ টাকা-দশ টাকার বুদ্ধিজীবীদের রোজগার বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন – পুজো কমিটির নির্বাচনেও ব্যালটে ভোট!

যুব মোর্চার নেতা দেবজিৎ সরকার বলেন, এই রাজ্যে বিশেষ ধরণের বুদ্ধিজীবীর আমদানি হয়েছে, যাঁরা শুধু বিজেপির খুঁদ ধরতে ব্যস্ত থাকে। এইসব বুদ্ধিজীবীরা পক্ষপাতদুষ্ট।

একই সুরে কথা বলেন রাহুল সিনহা, ভারতী ঘোষেরাও।

আরও পড়ুন – তারাপীঠে মা তারার আবির্ভাব দিবসে ভক্ত সমাগম

Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...