Wednesday, April 29, 2026

হাড়দার লক্ষ্মীপুজোতে পেল্লাই জিলিপি

Date:

Share post:

বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো হলেও বিনপুরের হাড়দা গ্রামে লক্ষ্মীপুজো ঘিরে শারদোৎসবের আনন্দ। এখানে লক্ষ্মী ও সরস্বতীর যুগল আরধনা হয়। বছরের পর বছর চলে আসছে এই প্রথা। লক্ষ্মী ও সরস্বতীর পাশপাশি, লক্ষ্মীপতি নারায়ণ ও দুই দেবীর চারজন সখীরও পুজো করা হয়। এবার পুজোর ১৫৮তম বছর। এই লক্ষ্মী পুজোয় হাড়দার জিলিপির খ্যাতিও জগৎ বিখ্যাত।

পুজোর সময় একটি মাত্র দোকানই নিলামের মাধ্যমে জিলিপি বিক্রি করার অনুমতি পায়। নিয়ম অনুযায়ী, সমস্ত মানুষ ওই একটি দোকান থেকেই জিলিপি কেনেন। চাল ও বিউলির ডালের তৈরি এই জিলিপির স্বাদও সম্পূর্ণ আলাদা।
স্থানীয়দের মতে, লক্ষ্মীপুজোয় বিনপুরের হাড়দা গ্রামের জিলিপির কথা শোনেননি এমন মানুষ নাকি নেই। প্রকাণ্ড মাপের রসে ভরা সেই জিলিপির চলও নাকি অনেক কাল আগে থেকেই। হাড়দাবাসীর বিশ্বাস, জিলিপির রসে মিশে থাকে লক্ষ্মীর আশীর্বাদ। তবে, দেবীর নৈবেদ্যে অবশ্য জিলিপির ঠাঁই নেই।
কিন্তু কে জিলিপি বানাবেন? সে নিয়ে আগাম নিলাম ডাকে পুজো কমিটি। যিনি সর্বোচ্চ দর দেন, কেবলমাত্র তিনিই মেলায় প্রসাদী জিলিপির দোকান করতেন পারেন। মেলার পাঁচদিন একমাত্র ওই দোকানেই জিলিপি বিক্রি হয়। বিউলি ডালের গুঁড়োর সঙ্গে আতপ চালের গুঁড়ো মিশিয়ে তৈরি হয় বিশেষ ধরনের এই জিলিপি। বছরে মাত্র একবার। নিয়ম অনুযায়ী, কোজাগরীর পরে প্রতিপদ থেকে এই জিলিপি তৈরির কথা। তবে এখন লক্ষ্মীপুজোর দিনেই জিলিপি তৈরি শুরু হয়ে যায়।

Related articles

দ্বিতীয়দফার ভোটে বৃষ্টি ধোয়া দক্ষিণবঙ্গ, ছাতা মাথায় বুথে বুথে লম্বা লাইন  

দ্বিতীয় দফার ভোটের সকালেই দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বুথের বাইরে ভোটারদের (Voter) দীর্ঘ লাইন। এদিকে সকাল থেকেই...

‘মা দুর্গার লড়াই’-এর পাশে রাজ-শুভশ্রী থেকে রচনা, ‘বাঘিনী’ মমতাকে কুর্নিশ মিমির

গণতন্ত্রের উৎসবে সামিল টলিউডের তারকারা। রাজ-শুভশ্রী থেকে রচনা দ্বিতীয় দফায় নিজেদের ভোট দিলেন তারকা সাংসদ থেকে তৃণমূলের সেলেব্রিটি...

ভোট পরিদর্শনে চেতলার পর চক্রবেড়িয়া, পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দ্বিতীয় দফার ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। নিজের কেন্দ্রে সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।...

কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই...