Wednesday, June 3, 2026

মদের ঠেক ভাঙতে গিয়ে মদ্যপদের হাতে আক্রান্ত পুলিশ

Date:

Share post:

মদের ঠেক ভাঙতে গিয়ে মদ্যপদের হাতে আক্রান্ত হল পুলিশ। হুগলি ভদ্রেশ্বরের ঘটনা।

পুলিশের গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।
বেশ কিছুদিন ধরে ভদ্রেশ্বর ছাইমাঠ এলাকায় গজিয়ে উঠেছিল একাধিক বেআইনি মদের ঠেক। সেগুলি ভাঙার জন্য স্থানীয় বাসিন্দারা বহু বার পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন। সেই দাবি মেনে সোমবার ভদ্রেশ্বর থানার পুলিশ ঠেকগুলি ভাঙতে গেলে বাধা দেন মদ্যপরা। পুলিশের উপর চড়াও হয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related articles

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...