Thursday, April 23, 2026

মহারাষ্ট্রে প্রচারে গিয়ে বিরোধীদের ‘ডুবে মরা’র পরামর্শ দিলেন মোদি

Date:

Share post:

দায়িত্বপূর্ণ পদে বসলে কথাবার্তা সংযত হওয়া উচিত। বিজেপি নেতারা বিরোধী নেতাদের হামেশাই এই পরামর্শ দিয়ে থাকেন।

আর মহারাষ্ট্র বিধানসভার প্রচারে এসে বিরোধীদের ‘ডুবে মরা’র ‘পরামর্শ’ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার মহারাষ্ট্রের আকোলায় জনসভা থেকে বিরোধীদের ‘ডুবে মরা’র ‘পরামর্শ’ দিলেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি নেতাদের 370 ধারা বাতিল ও কাশ্মীর নিয়ে প্রচারকে যাঁরা কটাক্ষ করছেন, তাঁদের ‘ডুবে মরা উচিত।’
‘রাজনৈতিক লাভের কারণে কেউ কেউ বলছেন, 370 ধারা বাতিলের সঙ্গে মহারাষ্ট্র নির্বাচনের কোনও সম্পর্ক নেই। আমি তাঁদের বলতে চাই, জম্মু-কাশ্মীরের নাগরিকরাও ভারতীয়। এরপরই তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ‘ডুবে মরুন, ডুবে মরুন।’
আগামী 21 অক্টোবর বিধানসভা নির্বাচন মহারাষ্ট্রে। ফলাফল ঘোষণা হবে 24 অক্টোবর।

আরও পড়ুন-পুলিশ হেফাজতে বন্ধুপ্রকাশের বন্ধু শৌভিক

 

Related articles

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণ করে খুন! গ্রেফতার প্রাক্তন পরিচারক

খাস দিল্লিতে সুরক্ষিত সরকারি আবাসনের ভিতরে নারী নিরাপত্তা (Delhi Women safety) ফের প্রশ্নের মুখে। এক আইআরএস (Delhi IRS...

ভোটের প্রথম সাড়ে চার ঘণ্টা পার, কমিশনে জমা পড়ল ২৬০টি অভিযোগ

বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মিলিয়ে মোট ১৬ টি জেলার...

ভোটের বঙ্গে চড়ছে পারদ, উর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গে!

রাজ্যে আজ প্রথম দফার নির্বাচন (West Bengal Election)। গণতান্ত্রিক উৎসবের দিনেই চোখ রাঙাচ্ছে প্রকৃতি (Weather update)। একদিকে দক্ষিণবঙ্গের...

প্রথম দফা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, পরিস্থিতির দিকে নজর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রথম দফার ভোট উৎসব। সময় যত গড়িয়েছে...