Saturday, May 2, 2026

অভিজিৎ বামপন্থী! পীযূষ গোয়েল বললেন, প্রত্যাখ্যাত ওঁর নীতি

Date:

Share post:

অপেক্ষা ছিল। তবে বেশিদিন অপেক্ষা করতে হয়নি। বাঙালি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয়ের ৭২ ঘন্টার মধ্যে তাঁকে বামপন্থী বলে কটাক্ষ করে তাঁর আর্থিকনীতি বস্তাপচা বলতে দ্বিধা করলেন না বিজেপির মন্ত্রী।

বাঙালির নোবেল পাওয়ার পর সর্বদা ট্যুইটে অভ্যস্ত প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানাতে চার ঘন্টা লেগে গিয়েছিল। কিন্তু অভিজিৎ ভারতের অর্থনীতির কথা বলতে গিয়ে বারবারই দুর্দশার বিষয় সামনে এনেছেন। বিজেপি যে সেটা ভাল চোখে দেখেনি, তা বলার অপেক্ষা রাখে না। আক্রমণ কবে করা হবে, তার অপেক্ষা ছিল। অপেক্ষা দীর্ঘতর হয়নি। আজ, শুক্রবাদ পুণের এক সভায় কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সরাসরি নোবেলজয়ীকে আক্রমণ করে বললেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পুরোপুরি বামপন্থী। আর তাঁর ভাবনায় উঠে আসা ‘ন্যায় প্রকল্প’কে সামনে রেখে কংগ্রেস ২০১৯-এর ভোটে নেমেছিল। কংগ্রেসকে প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে অভিজিতের আর্থিকনীতিকেও যে মানুষ বর্জন করেছেন, তা পরিস্কার। পীযূষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ওনার মুখ দিয়ে এই নামটা বেরিয়ে আসা যথেষ্ট। মানুষ ওনাদের কাছে এর চেয়ে বেশি কিছু আশাও করেন না। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, দেশের গর্বকে নিয়ে এমন কথা বলে আসলে উনি দেশের মানুষের অমর্যাদা করলেন।

আরও পড়ুন – ১০দিন পরে জিয়াগঞ্জে ঘটনাস্থলে ফরেনসিক দল

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...