Saturday, June 13, 2026

নির্বিষ প্রতিপক্ষ প্রোটিয়াদের পারফরম্যান্স দেখে ঘুমিয়েই পড়লেন কোহলিদের হেডমাস্টার

Date:

Share post:

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলতি রাঁচি টেস্টের তৃতীয় দিনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ম্যাচ চলাকালীন একটা সময় টিভি ক্যামেরা ভারতীয় ড্রেসিংরুমের দিকে ঘোরানো হয়েছিল। তখন ভারতীয় পেসারদের দাপটে চোখে সর্ষেফুল দেখছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। এমন অবস্থায় বেশ আয়েশ করে ঘুমাতে দেখা গেল ভারতের কোচ রবি শাস্ত্রীকে। ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে কোচের এমন আয়েশি ভঙ্গির ঘুম কার্যত নজিরবিহীন।

ক্রিকেট দুনিয়ায় দলগুলির কোচেদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পান ভারতের কোচ শাস্ত্রী। বছরে ১০ কোটি টাকা পারিশ্রমিক পাওয়া কোচের ঘুমানোর দৃশ্য অনেকেরই অবশ্য ভালো লাগেনি।

এমন অবস্থায় শাস্ত্রী চাইলে অজুহাত দাঁড় করাতেই পারেন, প্রতিপক্ষ লড়াই-টড়াই করলে না হয় তাঁর কাজ থাকত। এমন অনায়াসে যখন জিততে থাকে দল, তখন কোচ না ঘুমিয়ে আর কীই-বা করতে পারেন! যাইহোক বিষয়টিকে সবাই মজা হিসেবেই দেখছেন।

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...