Monday, May 25, 2026

টাকা না পেয়ে সমবায় ব্যাঙ্কে তালা

Date:

Share post:

একই ব্যাঙ্ক ধর্মঘটে সমস্যায় গ্রাহকরা। তার উপর টাকা নেই সমবায় ব্যাঙ্কে। ক্ষোভে ব্যাঙ্কে তালা ঝুলিয়ে দিলেন গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে আরামবাগে। পালপাড়া, মিহিরপাড়া, সাবররাজোল দিহিবাগান, ভবানীপুর গ্রামের কৃষকেরা দু’দফা দাবি নিয়ে পাড়া বাগনান সমবায় ব্যাঙ্কের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। মায়াপুর ঘরেরঘাটে দু’ঘণ্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন কয়েকশো কৃষক। তাঁদের অভিযোগ, চাষের এবং চাষের জমির জন্য বীমা করালেও, মরশুমের ফসলের ক্ষতি হলে বীমার টাকা সময় মতো পাচ্ছেন না।
গত দুবছর আরামবাগে দফায় দফায় শিলাবৃষ্টি ও অতি ভারী বৃষ্টি হওয়ার কারণে আলু ও ধান নষ্ট হয়ে যায়। এই মরসুমে আলু চাষ ক্ষতি হয়েছে। কৃষকদের পক্ষ থেকে আরামবাগ বিডিও অফিসে আবেদন করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ৩ দফা দাবি নিয়ে সমবায় ব্যাঙ্কে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও অবরোধ করেন কৃষকরা। পরে, অবরোধ তুলে নেওয়া হয়।

আরও পড়ুন-‘অভিজ্ঞ ও দক্ষ সংগঠক’, শাহের জন্মদিনে শুভেচ্ছা মোদির

 

Related articles

৫০০ টাকার জন্য লড়াই, কাঁধে ৯০ বছরের বৃদ্ধাকে নিয়ে হেঁটে ব্যাঙ্কে মধ্যবয়সী পুত্রবধূ

চড়া রোদ, জ্বলন্ত রাস্তা সবকিছুকে উপেক্ষা করে কাঁধে ৯০ বছরের শাশুড়িকে নিয়ে কয়েক কিলোমিটার রাস্তা হেঁটে চলেছেন বছর...

বিশ্বকাপের আগে উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে, চোট পেয়ে মাঠ ছাড়লেন মেসি

ফিফা বিশ্বকাপ(FIFA World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। কিন্ত তার আগে চোটের উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে। বিশ্বকাপের(FIFA World...

অতীত থেকে শিক্ষা নেয়নি এনটিএ, নিটকাণ্ডে তোপ শীর্ষ আদালতের

নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) নিয়ে দেশ জুড়ে বিতর্ক, সেই আবহের মধ্যেই ন্যাশনল টেস্টিং এজেন্সির (National Testing...

IPL: রাহানে-নায়ারে মোহভঙ্গ! নাইটদের নয়া নেতা হবেন টিম তারকা অল-রাউন্ডার?

নিলামে ভালো দল গড়েও আইপিএলের(IPL) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে কেকেআরকে(KKR)। চোট-আঘাতের সমস্যার সঙ্গে ক্রিকেটারদের ব্যর্থতাও প্লে-অফের...