Monday, May 25, 2026

ইডির জালে পিএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার

Date:

Share post:

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রাখার অভিযোগে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরটের জালে পিএফের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। কলকাতায় তাঁর প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। অভিযোগ, পার্ক স্ট্রিট শাখায় থাকাকালীন ৬ থেকে ৭ কোটি টাকা ঘুষ নিয়ে ছিলেন রমেশ সিং। ওই অভিযোগের প্রেক্ষিতে তাঁর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা। সেখান থেকে বহু নথি এবং সম্পত্তি বাজেয়াপ্ত করে তারা।

তদন্তে নেমে ইডি জানতে পারে, শুধু ঘুষ নেওয়াই নয়, অনৈতিক কাজের একটি চক্রও চালাতেন রমেশ সিং। অভিযোগ, এভাবেই তিনি বিপুল সম্পত্তি করেন।

মঙ্গলবার, রমেশ সিংয়ের বাড়ি, গাড়ি মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কত টাকার লেনদেন হয়েছে, সে বিষয়ে জানতে খুব শীঘ্রই তাঁকে জেরা করবে ইডি।

আরও পড়ুন-মার্কিন মুলুকে দেওয়ালি, বৃহস্পতিবার প্রদীপ জ্বালাবেন ট্রাম্প

 

Related articles

৫০০ টাকার জন্য লড়াই, কাঁধে ৯০ বছরের বৃদ্ধাকে নিয়ে হেঁটে ব্যাঙ্কে মধ্যবয়সী পুত্রবধূ

চড়া রোদ, জ্বলন্ত রাস্তা সবকিছুকে উপেক্ষা করে কাঁধে ৯০ বছরের শাশুড়িকে নিয়ে কয়েক কিলোমিটার রাস্তা হেঁটে চলেছেন বছর...

বিশ্বকাপের আগে উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে, চোট পেয়ে মাঠ ছাড়লেন মেসি

ফিফা বিশ্বকাপ(FIFA World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। কিন্ত তার আগে চোটের উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে। বিশ্বকাপের(FIFA World...

অতীত থেকে শিক্ষা নেয়নি এনটিএ, নিটকাণ্ডে তোপ শীর্ষ আদালতের

নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) নিয়ে দেশ জুড়ে বিতর্ক, সেই আবহের মধ্যেই ন্যাশনল টেস্টিং এজেন্সির (National Testing...

IPL: রাহানে-নায়ারে মোহভঙ্গ! নাইটদের নয়া নেতা হবেন টিম তারকা অল-রাউন্ডার?

নিলামে ভালো দল গড়েও আইপিএলের(IPL) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে কেকেআরকে(KKR)। চোট-আঘাতের সমস্যার সঙ্গে ক্রিকেটারদের ব্যর্থতাও প্লে-অফের...