Saturday, June 27, 2026

বিজেপির একমাত্র পুঁজি “ধর্ম” এবার কাজে আসেনি, দাবি সোমেনের

Date:

Share post:

মহারাষ্ট্র ও হরিয়ানা, এই দুই রাজ্যের নির্বাচন এবং গোটা দেশজুড়ে উপনির্বাচনে ফিকে হয়েছে গেরুয়া রং। বিজেপিকে টক্কর দিয়েছে কংগ্রেস ও আঞ্চলিক দলগুলো। সমস্ত সমীক্ষাকে ভুল প্রমাণ করে দুরন্ত ফলাফল করেছে কংগ্রেস। এই ফলাফল আগামী দিনে কংগ্রেসকে নতুন অক্সিজেন দেবে বলেই মনে করছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

মহারাষ্ট্রে এবারও শেষপর্যন্ত জোটসঙ্গী শিবসেনাকে সঙ্গে নিয়ে সরকার গড়বে বিজেপি। তবে তাদের আসন অনেকটাই কমেছে। অন্যদিকে, ত্রিশঙ্কু হরিয়ানা বিধানসভায়। এখানে দুই সর্বভারতীয় দলের মধ্যে কিংমেকার হতে চলেছে জেজেপি। তারা যাকে সমর্থন করবে, হরিয়ানায় সরকার করবে সেই দল।

তবে সোমেন মিত্র, সরকার গঠনের বিষয়টিকে দূরে সরিয়ে রেখে জানালেন, “বিজেপি ঘোড়া কেনাবেচা করতে ওস্তাদ। ওদের অনেক টাকা। কিন্তু ওদের উপর থেকে মানুষের বিশ্বাস পুরোপুরি সরে গিয়েছে। রাম মন্দির আর ধর্মই ওদের পুঁজি। মানুষে এখন সেটা বুঝে গিয়েছে। বেকারত্ব, খিদের জ্বালা, আর্থিক কেলেঙ্কারি, কৃষক আত্মহত্যা, জিএসটির মধ্যে ধর্মে কারও মন থাকেনা। তাই বিজেপির এই ভরাডুবি।”

আরও পড়ুন-Breaking: বিজেপির বিজয়া সম্মিলনীতে সৌরভের বৌদি

 

Related articles

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...