Saturday, June 20, 2026

কেন্দ্রশাসিত কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন গিরীশচন্দ্র মুর্মু

Date:

Share post:

আগামী ৩১ অক্টোবর আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করবে জম্মু-কাশ্মীর ও লাদাখ। তার ঠিক সপ্তাখানেক আগেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জম্মু-কাশ্মীরের রাজ্যপাল পদ থেকে সরিয়ে দেওয়া হল সত্যপাল মালিককে। তাঁকে গোয়ার রাজ্যপাল পদে বদলি করা হয়েছে। এদিকে, বিভক্ত জম্মু-কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন গিরীশচন্দ্র মুর্মু। গুজরাত ক্যাডারের এই আইএএস অফিসার বর্তমানে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের খরচ সংক্রান্ত সচিব পদে আছেন। পরিচিত মহলে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদির খুব কাছের আমলা হিসেবে পরিচিত তিনি। মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি প্রিন্সিপ্যাল সচিব ছিলেন।

এদিকে, লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হতে চলেছেন প্রাক্তন প্রতিরক্ষাসচিব রাধাকৃষ্ণ মাথুর। তিনি ১৯৭৭ সালের ত্রিপুরা ক্যাডারের আইএএস অফিসার। ২০১৮-র নভেম্বরে মুখ্য তথ্য কমিশনারের পদ থেকে তিনি অবসর নেন।

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...