Saturday, May 30, 2026

রাতে মাত্র দু’ঘণ্টায় আপনার বাজি শেষ করুন, অন্যথায় কড়া ব্যবস্থা নেবে প্রশাসন

Date:

Share post:

মাত্র ২ ঘন্টার মধ্যেই বাজি ফাটানো শেষ করতে হবে। রাত ৮টা থেকে রাত ১০টা। অন্যথায় কড়া ব্যাবস্থা নেবে প্রশাসন।

পরিবেশ দপ্তর তথা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে এবিষয়ে পুলিশ এবং প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কড়া হাতে বাজির দাপাদাপিকে নিয়ন্ত্রণ করা হয়।সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেই কালীপুজো এবং দীপাবলিতে এমন কড়া হচ্ছে প্রশাসন।

বেআইনি শব্দবাজির অভিযোগ থাকলেই তা যাচাই করে পর্ষদ এবার সরাসরি অভিযোগ দায়ের করবে। পরিবেশ রক্ষা আইনের ১৫ নং ধারা এবং আদালত অবমাননার ধারায় মামলা রুজু করা হবে বাজি ফাটানো নিয়ে আইনভঙ্গ করলে। যাতে পাঁচ বছর পর্যন্ত জেল এবং এক লক্ষ টাকা জরিমানা হতে পারে বলে পর্ষদের পক্ষ থেকেই জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গে শব্দবাজির ঊর্ধ্বসীমা আগে থেকেই ৯০ ডেসিবেল বেঁধে দেওয়া রয়েছে। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র ৯০ ডেসিবেল শব্দমাত্রার মধ্যে থাকা বাজি ফাটানোর আবেদন করা হচ্ছে। অন্যথায়, অভিযোগ পেলে কড়া হাতে তা দমন করবে প্রশাসন।

Related articles

বাংলায় সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধনে স্বাস্থ্যপরিষেবা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর

মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের (Govt of West Bengal) । শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতাল...

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...

পথে-প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো, মমতার কর্মসূচির কথা জানিয়ে চিঠি গেল পুলিশে

ভোটের ফলপ্রকাশের প্রায় একমাস পর প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২...

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান 

নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে...