Friday, June 26, 2026

আটকে যাওয়া বাংলাদেশের সফর ফোনেই ‘অন’ করে ফেলেন মহারাজ!

Date:

Share post:

বাংলাদেশের ক্রিকেটারদের ধর্মঘট মিটিয়ে সফরে ফিরিয়ে আনলেন কে জানেন? হ্যাঁ, অবাক হওয়ার মতোই ঘটনা। সেই ব্যক্তির নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই প্রেসিডেন্টের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হাতে পাওয়ার আগেই সৌরভ সরাসরি ফোনে কথা বলেন বাংলাদেশের কয়েকজনের সঙ্গে। আর সেই ফোনেই কেল্লাফতে। কথা হয় সরকারের শীর্ষকর্তা, ক্রিকেট বোর্ডের কর্তা এবং প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে। তাতেই বেতন, পারিশ্রমিক নিয়ে সমস্যা আপাতত শিকেয় তুলে সাকিবরা তৈরি হয়ে যায় সফরের জন্য। আবার যে বিরাট বাহিনী গোলাপী বল আর দিন রাতের ম্যাচ খেলতে চাইতেন না, সৌরভের সঙ্গে এক বৈঠকের পরেই তাঁরা রাজি খেলতে। আর এসব দেখে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ফাঁস করেছেন আর এক তথ্য। তিনি জানাচ্ছেন, ৬ বছর আগেই বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার সুযোগ ছিল সৌরভের কাছে। কিন্তু সে সুযোগের সদব্যবহার করেননি তিনি। শশাঙ্ক বলেন, সেদিন সৌরভ রাজি হলে বোর্ড নিয়ে সুপ্রিম কোর্ট, দুর্ণীতি, বা আজকের পরিবেশ দেখতে হতো না।

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...