Saturday, March 21, 2026

দাদা বাংলার ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী! শেহবাগের কথায় ফিরল সৌরভ-অমিত বৈঠক প্রসঙ্গ

Date:

Share post:

দাদা একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে। দাদার ওপেনার বীরেন্দ্র শেহবাগের এহেন কথায় ফের চাঙ্গা বাঙালি। তার চেয়েও বড় কথা হল, বোর্ড প্রেসিডেন্ট হওয়ার ২৪ ঘন্টা আগে সৌরভ-অমিত শাহর বৈঠক ফের আলোচনায় চলে এল।

শেহবাগ একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। ‘২০০৭ সালে কেপটাউন টেস্ট। আমি আর ওয়াসিম জাফর তাড়াতাড়ি আউট হয়ে ফিরে এসেছি। এরপর শচীনের নামার কথা। নামতে পারেনি শচীন একটি কারনে। দাদাকে বলতেই রাজি। সেটা ছিল দাদার কামব্যাক সিরিজ। খেলেছিলও দারুন। সেদিন ড্রেসিং রুমে আমি দুটি ভবিষ্যৎবাণী করি। একটি হল দাদা একদিন বিসিসিআই প্রেসিডেন্ট হবেই। আর দ্বিতীয়টা যা হতে চলেছে তাহল, দাদা একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে। শেহবাগের এই কথা ফের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌরভের বৈঠকের কথা ফিরিয়ে এনেছে। সৌরভের সেই বৈঠক নাকি ছিল বাংলার রাজনীতি নিয়ে, বলছেন একটি মহল। অমিতের কোন প্রস্তাব সেদিন সৌরভ গ্রহণ করেছিলেন, সে নিয়ে জল্পনা তুঙ্গে। সৌরভ সেই সাক্ষাতের কথা স্বীকার করলেও রাজনীতির ময়দানে নামার প্রশ্ন বাপি বাড়ি যা ভঙ্গিতে উড়িয়ে দিয়ে বলেছেন, এ নিয়ে কোনও কথা হয়নি। শেহবাগের বক্তব্য জনান্তিকে অনেকে সমর্থন করলেও তার জন্য বাঙালিকে অপেক্ষা করতে হবে প্রায় এক বছর!

Related articles

ঈদে সৌজন্য শীর্ষাণ্য-মীনাক্ষির: সিপিআইএমের পরিযায়ী প্রার্থীকে কটাক্ষ কল্যাণের

উৎসবের মরশুমে সব ধর্ম-বর্ণ-দল-মতের মিলনই বাংলাকে অন্য সব জায়গার থেকে আলাদা করে রেখেছে। এই রাজ্যের রাজনৈতিক সৌজন্যের উদাহরণ...

“স্ত্রী মানে গৃহপরিচারিকা নন”, দাম্পত্যের সংজ্ঞা বদলেছে: স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের

জেন জি-র যুগে দাঁড়িয়েও যাঁরা ভাবেন সংসার সামলানো আর রান্নাবান্না শুধুমাত্র স্ত্রীর একার দায়, তাঁদের সপাটে জবাব দিল...

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...