Saturday, March 21, 2026

হরিয়ানায় বিজেপিকে সমর্থনের বিনিময়ে সবাই চাইছে মন্ত্রিত্ব!

Date:

Share post:

জেজেপির 10 আর নির্দল 7 বিধায়কের সমর্থনে এ যাত্রা হরিয়ানায় সরকার গঠন করে ফেলেছে বিজেপি। কিন্তু প্রথম ধাপটা ভালয় ভালয় পেরোলেও দ্বিতীয় ধাপে যাওয়ার আগেই হিমশিম খাচ্ছেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। কাকে ছেড়ে কাকে মন্ত্রী করা হবে সেই সিদ্ধান্তের দোলাচলেই হরিয়ানায় নতুন মন্ত্রিসভা গঠন করতে পারছে না বিজেপি। জট বেশি বেঁধেছে নির্দল সাত বিধায়ককে নিয়ে। আপৎকালীন পরিস্থিতিতে বিজেপিকে সমর্থনের বিনিময়ে নির্দলরা সবাই চাইছেন মন্ত্রী হতে। এর উপর আছে জেজেপির চাপ। তারাও একাধিক মন্ত্রিপদের দাবিদার। শপথ অনুষ্ঠানে খাট্টার ছাড়া জেজেপি নেতা দুষ্মন্ত চৌতালা উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। কিন্তু তারপর দাবিদাওয়ার চাপে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এরমধ্যেই দিল্লিতে খাট্টার আর চৌতালা মন্ত্রিসভার প্রথম বৈঠক সেরেছেন। আলোচনা করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। মুখ্যমন্ত্রী খাট্টার জানিয়েছেন, 4 নভেম্বর হবে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। তারপরই মন্ত্রিসভার সম্প্রসারণ হবে।

আরও পড়ুন – BREAKING: জামিনের আবেদন খারিজ, নারদ মামলায় ফের জেল হেফাজত মির্জার

Related articles

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...

খুশির ইদে আজ রেড রোডে নমাজ পাঠ, উপস্থিত থাকবেন মমতা-অভিষেক

বাংলা তথা দেশজুড়ে আজ খুশির ইদ (Eid) উৎসব। সম্প্রীতির বার্তা সামনে রেখে প্রতিবছর বঙ্গজুড়ে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...